Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ক্যারিয়ারের বসন্তে কেন থেমে গিয়েছিলেন দিয়া মির্জা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:৩১
ক্যারিয়ারের বসন্তে কেন থেমে গিয়েছিলেন দিয়া মির্জা?

দিয়া মির্জা

বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে যখন কোনো অভিনেত্রীর ক্যারিয়ার তরতরিয়ে ওপরের দিকে উঠতে থাকে, তখন সবাই চান আরও বেশি করে লাইমলাইটে থাকতে, আরও বেশি সিনেমায় সই করতে। কিন্তু ‘রেনা হ্যায় তেরে দিল মেঁ’ ছবির সেই চেনা মিষ্টি মেয়ে দিয়া মির্জা হেঁটেছিলেন একদম উল্টো পথে। ২০০৫ সালের দিকে যখন তার বয়স মাত্র ২৪ বছর, চারদিকে একের পর এক হিট ছবি আর তুমুল জনপ্রিয়তা— ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে বলিউড থেকে উধাও হয়ে যান তিনি। দীর্ঘ ২১ বছর পর, সম্প্রতি সহকর্মী সোহা আলি খানের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ হাজির হয়ে দিয়া ফাঁস করলেন ক্যারিয়ারের সেই সোনালী সময়ে কেন হুট করে ২ বছরের জন্য ‘বনবাসে’ গিয়েছিলেন তিনি।
মডেলিং জগত থেকে বলিউডে আসা দিয়া মির্জা জানান, গ্ল্যামার দুনিয়ার মেকি জাঁকজমক একসময় তাকে ভেতর থেকে দমবন্ধ করে দিচ্ছিল। দিয়ার ভাষায়, ‘অন্য সবার মতো আমিও গ্ল্যামার আর কমার্শিয়াল দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাচ্ছিলাম। একজন মডেল হিসেবে আমার কাজই হয়ে দাঁড়িয়েছিল স্ক্রিনের সামনে এসে এটা-ওটা বিক্রি করা। এছাড়া সিনেমায় আমাকে যে ধরণের চরিত্রে অভিনয় করতে দেওয়া হতো, সেগুলোর সাথে আমার বাস্তব জীবনের চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তার কোনো মিল ছিল না। আমার মনে হতো, আমি যা বিশ্বাস করি, পর্দায় তার উল্টোটা করছি। তাহলে আমার নিজের সততার মূল্য কোথায় রইল?’

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ফিরে বিস্ফোরক মন্তব্য তাপসীর

০৬ জুন ২০২৬

মাত্র ২৪ বছর বয়সেই বলিউডে নিজের জমি শক্ত করে ফেলেছিলেন দিয়া। মুম্বাইয়ের মতো শহরে নিজের মাথার ওপর একটা ছাদ বা ফ্ল্যাট কিনে ফেলেছিলেন, ব্যাংক ব্যালেন্সও ছিল ভরপুর। কিন্তু তবুও শান্তি পাননি এই তারকা।


দিয়া বলেছেন, ‘২০০৫ সালে আমি যখন বিরতি নিই, তখন আমার বয়স মাত্র ২৪। টাকা-পয়সার অভাব ছিল না, নিজের বাড়ি ছিল, বিল দেওয়ার টেনশন ছিল না— কিন্তু আমি কাজে কোনো আনন্দ পাচ্ছিলাম না, ভেতর থেকে খুশি হতে পারছিলাম না। তখনই আমি রিয়ালাইজ করি, এই গ্ল্যামারের ইঁদুরদৌড় থেকে আমার বের হওয়া দরকার। আমার নিজের কাছে, নিজের আত্মার কাছে ফিরে যাওয়ার প্রয়োজন ছিল। সেই দুই বছরের বিরতিটা ছিল আমার জন্য এক ধরণের ঘরে ফেরা।’


এই স্বেচ্ছা-বিরতিই যে দিয়া মির্জাকে পরবর্তীতে একজন পরিণত মানুষ ও অভিনন্দিত শিল্পী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, তা বলাই বাহুল্য। বিরতি থেকে ফিরে এসে তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা’ এবং সাম্প্রতিক সময়ে ‘সঞ্জু’ ও ‘থাপ্পড়’-এর মতো শক্তিশালী চলচ্চিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন পদের চেয়েও পর্দার চরিত্রের গভীরতা কতখানি গুরুত্বপূর্ণ।

দিয়া মির্জাবলিউড অভিনেত্রীসিনেমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise