Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ববি দেওলকে ফিরিয়ে আনেন সালমান, ‘রেস থ্রি’ বদলে দেয় ভাগ্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৫৯
শেয়ার করুন:
ববি দেওলকে ফিরিয়ে আনেন সালমান, ‘রেস থ্রি’ বদলে দেয় ভাগ্য

‘রেস ৩’ সিনেমায় সালমান ও ববি

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড হিরো ববি দেওল। ‘বারসাত’ কিংবা ‘সোলজার’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই যিনি ঝড় তুলেছিলেন কোটি ভক্তের হৃদয়ে। কিন্তু সময়ের সাথে সাথে একপর্যায়ে বক্স-অফিসে টানা ব্যর্থতার কারণে হারিয়ে যেতে বসেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল অকপটে স্বীকার করেছেন, নতুন প্রজন্মের দর্শকরা তাকে প্রায় ভুলেই গিয়েছিল। আর তাদের মনে করিয়ে দিতেই সালমান খানের একটি সিনেমায় তাকে অভিনয় করতে হয়েছিল।

আরও পড়ুন

চিরতরুণ রক কিংবদন্তি রড স্টুয়ার্টকে গ্র্যামির বিশেষ সম্মাননা

২১ মে ২০২৬

অভিনেতা শেখর সুমনের একটি টক শো-তে এসে ববি দেওল জানান তার কামব্যাকের পেছনের গল্প। ববি বলেছেন, সেই কঠিন সময়ে সালমান খান তাকে নিজে ফোন করেছিলেন। সালমান তাকে জিজ্ঞেস করেন, সিনেমার প্রয়োজনে তিনি শার্ট খুলতে রাজি আছেন কি না। ববি তখন এতটাই মরিয়া ছিলেন যে তিনি জানান, ফেরার জন্য তিনি যেকোনো কিছু করতে প্রস্তুত। আর এভাবেই ২০১৮ সালের ব্লকবাস্টার ‘রেস ৩’ সিনেমায় সুযোগ পান ববি।


ববি দেওল জানান, ‘সালমান খানের সিনেমা লাখ লাখ মানুষ দেখতে যাবে। তরুণ প্রজন্ম ববি দেওলকে ভুলে গিয়েছিল। তাই আমার মনে হয়েছিল, আমি যদি এই সিনেমায় থাকি, তবে মানুষ অন্তত চিনবে যে ববি দেওল বলেও কেউ একজন আছে।’


‘রেস ৩’ সিনেমাটি বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে। সিনেমাটি ববির ক্যারিয়ারে নতুন অক্সিজেন এনে দেয়। এরপর ওটিটি প্ল্যাটফর্মের ‘আশ্রম’ সিরিজ এবং বিশেষ করে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় দুর্ধর্ষ ভিলেনের চরিত্রে অভিনয় করে ববি দেওল যেন নতুন করে জন্ম নেন। ভক্তরা এখন এই পরিবর্তনকে বলছেন ‘ববি দেওল ২.০’।

বর্তমানে ববি দেওলের হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। খুব শীঘ্রই অনুরাগ কাশ্যপের ‘বান্দার' সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া দক্ষিণী সুপারস্টার বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়গন’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, যা বর্তমানে সেন্সর বোর্ডে মুক্তির অপেক্ষায় আটকে আছে।

সালমান খানববি দেওলবলিউডসিনেমাবন্ধুত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস