Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ককরোচ পার্টির আন্দোলন থেকে আটক স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:০০
শেয়ার করুন:
ককরোচ পার্টির আন্দোলন থেকে আটক স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ

স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে পুরো দেশজুড়ে চলছে চরম বিক্ষোভ। রাজধানী দিল্লির পাশাপাশি এবার আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে বাণিজ্য নগরী মুম্বাইয়েও।

আর সেই আন্দোলনের উত্তাপেই এবার আটক হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও বিশিষ্ট রাজনৈতিক কর্মী ফাহাদ আহমদ। সোমবার মুম্বাইয়ের দাদারে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে আয়োজিত শান্তিপূর্ণ আন্দোলন থেকে তাকে আটক করে মুম্বাই পুলিশ।

সোমবার বিকালে মুম্বাইয়ের ঐতিহাসিক চৈত্যভূমি এলাকায় নিট পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছিল। তাদের সমর্থনে মাঠে নেমেছিলেন ফাহাদ আহমদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরা ভাস্করের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ফাহাদকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। সে সময় ফাহাদ বারবার কর্মকর্তাদের জিজ্ঞেস করছিলেন, ‘আমাকে কেন গ্রেফতার করছেন আপনারা? আমার অপরাধ কী?’

আরও পড়ুন

আওয়ারাপন-২ এর মাধ্যমে আবারও প্লেব্যাকে অরিজিৎ সিং

২১ জুলাই ২০২৬


পরবর্তীতে পুলিশের গাড়ির ভেতর থেকেও একটি ভিডিও বার্তা পাঠান ফাহাদ। ভিডিওটি পোস্ট করে স্বরা ভাস্কর ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘আমার স্বামী ফাহাদসহ একাধিক বিক্ষোভকারীকে মাহিম থানায় আটকে রাখা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর চড়াও হচ্ছে মুম্বাই পুলিশ! এটিই কি ভারতের গণতন্ত্র? সত্যিই ধিক্কার জানানোর মতো অবস্থা!’

স্বরা আরও আহ্বান জানান যাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে এসে আন্দোলন চালিয়ে যান।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিজেপি-র এই আন্দোলনে বাধা দিতে গিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও কতজনকে আটক বা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে মুখ খোলেনি মুম্বাই পুলিশ প্রশাসন।

একই দিনে দিল্লিতেও বিশাল ‘ চলো সংসদ’ পদযাত্রার ডাক দিয়েছিল সিজেপি। সেখানে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি রাজপথে নেমে আসেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।

নিট পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে এখন তোলপাড় পুরো ভারত।

স্বরা ভাস্করফাহাদ আহমেদককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ