Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

আওয়ারাপন-২ এর মাধ্যমে আবারও প্লেব্যাকে অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৫:১১
আওয়ারাপন-২ এর মাধ্যমে আবারও প্লেব্যাকে অরিজিৎ সিং

সংগৃহীত ছবি

অরিজিৎ সিং প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন। কয়েক মাস আগে এই খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল কোটি কোটি ভক্তের হৃদয়। তবে ভক্তদের সেই দীর্ঘ বিরহ ও অপেক্ষার অবসান ঘটল। গানের দুনিয়ায় আবার ফিরলেন ভারতের মেলোডি কিং অরিজিৎ সিং!

আর ফেরার জন্য বেছে নিলেন ইমরান হাশমির কালজয়ী সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-কে। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির টাইটেল ট্র্যাক ‘ইয়ে আওয়ারাপন’ শুনে রীতিমতো আবেগে ভাসছেন অনুরাগীরা।

বিশেষ ফিল্মস ও সোনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া ‘ইয়ে আওয়ারাপন’ গানটিতে অরিজিতের কণ্ঠের জাদু শুনে শ্রোতাদের গায়ে কাঁটা দিচ্ছে। গানটিতে সুর দিয়েছেন আমাল মালিক এবং লিখেছেন রশ্মি-বিরাগ।

মিউজিক ভিডিওতে দেখা যায়, ইমরান হাশমি শিবম পণ্ডিত চরিত্রে অতীতের স্মৃতির বোঝা আর তীব্র যন্ত্রণা বুক নিয়ে একা ঘুরে বেড়াচ্ছেন। প্রথম পর্বের নায়িকা আলিয়া চরিত্রের কবরে গিয়ে একগুচ্ছ লাল গোলাপ রেখে শ্রদ্ধা জানানোর দৃশ্যটি দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। অরিজিতের দরদী কণ্ঠ গানটির বিষাদময় সুরকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।

আরও পড়ুন

বিয়েবাড়িতে গান গেয়ে বিপাকে ফারহান আখতার!

২১ জুলাই ২০২৬


প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ছয় মাস পর অরিজিতের এমন কামব্যাকে নেট দুনিয়ায় আনন্দের বন্যা বইছে। সোশ্যালে গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই কমেন্ট বক্সে প্রশংসা ও আবেগের ঝড় উঠেছে। একজন অনুরাগী লিখেছেন, ‘গানটা শুনে পুরো গায়ে কাঁটা দিয়ে উঠল! অরিজিৎ সিং আর আমাল মালিকের এই জুটিটা জাস্ট অনবদ্য।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘অরিজিৎ সিং কোনো সাধারণ গায়ক নন, তার নামটাই একটা আবেগ। তাকে ছাড়া বলিউড সংগীত একদম অসম্পূর্ণ।’

মুকেশ ভাট নিবেদিত ও নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমার গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। এতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, সুভিন্দর ভিকি এবং অতুল কুমার।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে বড় পরিসরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

অরিজিৎ সিংআওয়ারাপন ২ইমরান হাশমিবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise