ডিস্কো ডিভা রূপে র্যাম্পে আগুন ঝরালেন শর্বরী ওয়াঘ

শর্বরী ওয়াঘ
বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন আর গ্ল্যামারে ইতিমধ্যেই আলাদা জায়গা করে নিয়েছেন শর্বরী ওয়াঘ। এবার প্রখ্যাত ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ‘ডিস্কো ইনফার্নো’ ফ্যাশন শো-তে শোস্টপার হিসেবে র্যাম্পে হেঁটে রীতিমতো ঝড় তুললেন তিনি।
১৯৭০ ও ৮০-র দশকের সোনালি ডিস্কো যুগের আবহ ফিরিয়ে আনতে এদিন দুটি ভিন্ন ও চোখধাঁধানো রূপে ধরা দেন শর্বরী।মুম্বাইয়ের মোবারক বাগে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ আসরে শর্বরী প্রথমে র্যাম্পে আসেন গাঢ় লাল ও সোনালি রঙের এক ড্রামাটিক পোশাকে।
ভারী ক্রিস্টাল ও সোনালি কারুকাজ করা ব্রালেটের সঙ্গে কোমরে জড়ানো ক্রিস্টাল ব্যান্ড এবং মেঝেছোঁয়া বিশাল ঘেরের লাল স্কার্টে তাকে লাগছিল সাক্ষাৎ কোনো রেট্রো কুইন।
পোশাকের সাহসী কাট-আউট আর লম্বা ট্রেইলের সঙ্গে মানানসই ঢেউখেলানো চুল ও ন্যুড মেকআপে দর্শকদের সমস্ত নজর একাই কেড়ে নেন এই বলিউড সুন্দরী।
পোশাকটিতে এতটাই নিখুঁত ক্রিস্টাল ও পাথরের কাজ ছিল যে, আলো পড়তেই শর্বরীকে মনে হচ্ছিল এক জীবন্ত ‘ডিস্কো বল’।
আবু জানি ও সন্দীপ খোসলার রাজকীয় নকশা আর শর্বরীর আত্মবিশ্বাসী ক্যাটওয়াক মিলে মুম্বাইয়ের এই ফ্যাশন সন্ধ্যাটিকে করে তুলেছিল এককথায় অবিস্মরণীয়।







