Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন, স্বীকার করলেন আকাঙ্ক্ষা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪২
বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন, স্বীকার করলেন আকাঙ্ক্ষা

আকাঙ্ক্ষা চামোলা

ভারতীয় টেলিভিশন দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। জনপ্রিয় রিয়ালিটি শো ‘লক আপ ২’ -এর মঞ্চে নিজের জীবনের এমন এক গোপন সত্য সবার সামনে এনেছেন তিনি, যা শুনে স্তব্ধ হয়ে গেছেন দর্শকরা।

সহ-অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিয়ের আগে আকাঙ্ক্ষা ছিলেন ‘বাইসেক্সুয়াল’ এবং বেশ কয়েকজন মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই সত্য অকপটে স্বীকার করেছেন তিনি।

শো-এর দুই সঞ্চালক রিতেশ দেশমুখ ও ফারাহ খানের সামনে চোখের পানি ফেলে নিজের এই ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করেন আকাঙ্ক্ষা।

শো-তে আকাঙ্ক্ষার এই গোপন তথ্যটি প্রথম ফাঁস করেন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা। বিষয়টি নিয়ে রিতেশ ও ফারাহ জানতে চাইলে আকাঙ্ক্ষা কোনো লুকোছাপা না করে বলেছেন, ‘হ্যাঁ, বিয়ের আগে আমি বাইসেক্সুয়াল ছিলাম। বেশ কয়েকজন মেয়ের সঙ্গে আমার রিলেশনশিপ ছিল। খুব বেশি শারীরিক ঘনিষ্ঠতা না থাকলেও, আমি সম্পর্কে জড়িয়েছিলাম। কারণ আমি মেয়েদের পছন্দ করি এবং তাদের প্রতি আকৃষ্ট হই।’


আরও পড়ুন

গাজার কান্না হয়ে বাজল ‘কমফোর্টেবলি নাম্ব’

০৩ জুলাই ২০২৬

নিজের বড় বেলার অভিজ্ঞতা শেয়ার করে আকাঙ্ক্ষা আরও বলেছেন, ‘আমাদের সমাজটা ভীষণ পুরুষতান্ত্রিক। ছোটবেলা থেকেই কোনো সমস্যায় পড়লে আমরা মা বা বোনের কাছে যাই। মেয়েদের কাছ থেকে যে মানসিক শান্তি আর কমফোর্ট পাওয়া যায়, আমি সেটাকে খুব ভালোবাসতাম। যেখানে সমাজ বলে দুটি মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না, তাদের মধ্যে সারাক্ষণ হিংসা চলে, আমার মনে কোনোদিন সেই ফিলিংস আসেনি। আমার চোখে সব নারীই সুন্দর। সমাজ একে ‘বাইসেক্সুয়াল’ ট্যাগ দিতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল একদম পবিত্র ভালোবাসা।’



আকাঙ্ক্ষার এই সাহসী স্বীকারোক্তি শুনে শো-এর বাকি প্রতিযোগীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। এমন একটি রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে নিজের সত্যকে এভাবে সবার সামনে তুলে ধরার জন্য সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ তার সাহসের প্রশংসা করেন। ফারাহ খান যখন মঞ্চে এসে আকাঙ্ক্ষাকে পরম মমতায় জড়িয়ে ধরেন, তখন অভিনেত্রী নিজের কান্না ধরে রাখতে পারেননি।

কেঁদে ফেলে আকাঙ্ক্ষা আক্ষেপের সুরে বলেছেন, ‘আমার মনে হচ্ছে এই শো-তে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। প্রথম দিন থেকেই আমার জীবনের সব গোপন পারসোনাল লাইফ এখানে এসে এক্সপোজ হয়ে যাচ্ছে।’

এই শো-এর প্রথম পর্বেই আকাঙ্ক্ষা চামোলা আরেকটি বড় বোমা ফাটিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, স্বামী তথা জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। তারা বর্তমানে আলাদা থাকছেন এবং খুব শিগগিরই তাদের আইনি বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার নিজের উভকামী সম্পর্কের কথা সামনে আনলেন অভিনেত্রী।

আকাঙ্ক্ষাগৌরব খান্নাবিতর্ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise