Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নেপালে সোনু সুদ, ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও করবেন সহায়তা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯
নেপালে সোনু সুদ, ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও করবেন সহায়তা

নেপালের কাঠমান্ডুতে সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রাম

সেলুলয়েডের পর্দায় যার উপস্থিতি খলনায়ক হিসেবে, বাস্তব জীবনে তিনিই বারবার আবির্ভূত হয়েছেন কোটি মানুষের ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে। কথা হচ্ছে বলিউড অভিনেতা সোনু সুদকে নিয়ে। ২০২০ সালের মহামারী লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা— সব জায়গাতেই তার মানবিক উপস্থিতি ছিল প্রশংসনীয়।

দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সোনু সুদ এবার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী দেশ নেপালের দিকে। সেখানকার ভয়াবহ আকস্মিক বন্যায় সর্বস্ব হারানো দুর্গতদের সাহায্য করতে সরাসরি কাঠমান্ডুতে পৌঁছে গেছেন এ অভিনেতা।

নেপালে সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রামশুধু ত্রাণ বিতরণই নয়, দুর্গত মানুষের পুনর্বাসনেও সরাসরি মাঠে নেমে কাজ করছেন এ অভিনেতা। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মানবিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সোনু।

করোনা মহামারীর লকডাউনে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজের খরচে বাড়ি পৌঁছে দিয়ে বাস্তব জীবনের নায়ক হয়ে ওঠা সোনু সুদ জানিয়েছেন, নেপালের ত্রাণ শিবিরগুলোর অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক। বিশেষ করে বাবা-মা হারিয়ে এতিম হওয়া ছোট ছোট শিশুদের করুণ দশা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরও পড়ুন

‘শেষবারের’ মতো মঞ্চে গাইলেন আরিয়ানা গ্র্যান্ডে

০২ সেপ্টেম্বর ২০২৬

একটি ত্রাণ শিবিরের স্মৃতি তুলে ধরে সোনু সুদ বলেছেন, ‘আমি ৮-৯ বছরের একটি ছোট মেয়ে ক্রিস্টিনার সঙ্গে কথা বলছিলাম। পাশে তার ছোট ভাই ছিল, পরিবার-ঘরবাড়ি হারিয়েও মেয়েটি হেসে আমাকে বলছিল, সব ঠিক হয়ে যাবে। আমি গাড়িতে আসা পর্যন্ত মেয়েটি আমার পিছু ছাড়েনি। ওর এই সরলতা দেখে মনে হচ্ছিল যদি তাকে দত্তক নিতে পারতাম! তাদের এই অসহায়ত্বের সামনে নিজেকে খুব নিঃস্ব মনে হয়।

নেপালে সনু সুদ। ছবি: ইনস্টাগ্রামস্মরণকালের ভয়াবহ এ আকস্মিক বন্যায় নেপালে এরই মধ্যে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার পরিবার।

নেপালের মানুষের সহায়তায় বিশ্বের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সোনু সুদ বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে আমরা নিরাপদ স্থানে আছি। প্রতিদিনের চরম ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে এ মানুষের কথা ভাবুন। যা সম্ভব সাহায্য পাঠান। সাহায্য করা শুধু কোনো সরকার বা মন্ত্রীদের একার দায়িত্ব নয়; মানুষ হিসেবে ও একজন সচেতন নাগরিক হিসেবে বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক কর্তব্য।’

সোশ্যাল মিডিয়ায় নেপালের সাধারণ মানুষের সঙ্গে ছবি শেয়ার করে সোনু আশ্বস্ত করেছেন, ‘তারা ঘরবাড়ি ও শৈশব হারিয়েছেন ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাব। নেপাল, তোমরা একা নও!’

সোনু সুদনেপাল বন্যাবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise