সেলুলয়েডের পর্দায় যার উপস্থিতি খলনায়ক হিসেবে, বাস্তব জীবনে তিনিই বারবার আবির্ভূত হয়েছেন কোটি মানুষের ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে। কথা হচ্ছে বলিউড অভিনেতা সোনু সুদকে নিয়ে। ২০২০ সালের মহামারী লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা— সব জায়গাতেই তার মানবিক উপস্থিতি ছিল প্রশংসনীয়। দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সোনু সুদ এবার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী দেশ নেপালের দিকে। সেখানকার ভয়াবহ আকস্মিক বন্যায় সর্বস্...