Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

একাদশ শ্রেণির পরই পড়াশোনায় ইতি, আজও আফসোস কারিনার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭
একাদশ শ্রেণির পরই পড়াশোনায় ইতি, আজও আফসোস কারিনার

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার সিনেমা ও জাতীয় পুরস্কারের সম্মান। তবে সব সাফল্য ও জনপ্রিয়তার মধ্যেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় আফসোসের কথা প্রকাশ করেছেন বেবো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখতে গিয়ে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, যা তার জীবনের অন্যতম বড় অনুশোচনা।

পডকাস্টার হনুমান দাসের সঙ্গে এক সাক্ষাৎকারে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করা কারিনা জানান, একাদশ শ্রেণির পর তার আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা হয়ে ওঠেনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে কারিনা বলেছেন, ‘আমি কখনো আমার পড়াশোনা শেষ করতে পারিনি। এটি এমন এক অনুশোচনা যা সবসময় আমার সঙ্গে রয়ে গেছে। আমি জানি অনেকেই এটা নিয়ে মজা করতে পারেন, কিন্তু তখন আমি যেকোনো মূল্যে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছিলাম। তবে নিজের এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার দুই ছেলেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে নিজেদের শিক্ষা শেষ করতে হবে, তারপর মন যা চায় তা করবে।’

আরও পড়ুন

সুশান্তের মৃত্যুর আগেই দিশার মৃত্যু, ৬ বছর পর সিবিআই তদন্তে নতুন মোড়

০৩ সেপ্টেম্বর ২০২৬

কারিনা আরও জানিয়েছেন, নিজের মধ্যে শিক্ষার এই অপূর্ণতা ছিল বলেই তিনি পরে ‘ইউনিসেফ’-এর সঙ্গে যুক্ত হয়ে ভারতে কন্যাসন্তানদের শিক্ষা প্রসারে কাজ শুরু করেন।

দেরাদুনের বিখ্যাত ‘ওয়েলহাম গার্লস স্কুল’ এবং মুম্বাইয়ের ‘মিঠিবাই কলেজ’-এ কিছুদিন বাণিজ্য নিয়ে পড়ার পর হার্ভার্ড সামার স্কুলে মাইক্রোকম্পিউটারের ওপর তিন মাসের একটি কোর্সও করেছিলেন তিনি।

এমনকি অভিনয় জগতে আসার আগে তিনি আইনজীবী হওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু সিনেমার টানে ও মাত্র ১৯ বছর বয়সে রিফিউজি সিনেমার প্রস্তাবে পড়াশোনাকে চিরতরে বিদায় জানান কাপুর পরিবারের এই কন্যা।

২০২৪ সালের ‘ক্রু’ এবং ‘সিঙ্গাম এগেইন’-এর সাফল্যের পর কারিনাকে পরে দেখা যাবে বিখ্যাত পরিচালক মেঘনা গুলজারের আইনি ড্রামা ‘দায়রা’ সিনেমায়।

ভারতের বিচার ব্যবস্থা ও অপরাধ জগতের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এ সিনেমায় তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

কারিনা কাপুরবলিউড সেলেব আপডেটআফসোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise