Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পকেটে ছিল মাত্র ৩৬ টাকা, এখন ১৬ কোটির বাড়ির মালিক গুরমিত

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:৩৮
পকেটে ছিল মাত্র ৩৬ টাকা, এখন ১৬ কোটির বাড়ির মালিক গুরমিত

গুরমিত

একসময় পকেটে মাত্র ৩৬ টাকা নিয়ে মুম্বাইয়ে দিন কাটিয়েছেন। কখনো মডেলিং, কখনো জুনিয়র অভিনেতা হিসেবে কাজ করেছেন। দিনের পর দিন সংগ্রাম করেও সহজে মেলেনি সাফল্য। অথচ সেই গুরমিত চৌধুরীই এখন ১৬ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক। রয়েছে নিজের ফার্মহাউজও।

অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ করে বাড়ি ছেড়েছিলেন গুরমিত। এরপর আর পড়াশোনা চালিয়ে যাননি। পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানে শুরু হয় অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই।

ক্যারিয়ারের শুরুর দিকে বিভিন্ন প্রযোজনা সংস্থায় নিজের পোর্টফোলিও জমা দিতেন অভিনেতা। কখনো মডেলিং, আবার কখনো জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। অর্থের সংকটে অনেক সময় বিস্কুট খেয়েও দিন পার করতে হয়েছে তাঁকে। একপর্যায়ে তার হাতে থাকত মাত্র ৩৬ টাকা।

তবে দীর্ঘ অপেক্ষার পর আসে কাঙ্ক্ষিত সুযোগ। কিংবদন্তি নির্মাতা যশ চোপড়ার কাছ থেকে ফোন পান গুরমিত। ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। এই ধারাবাহিকের সাফল্যের পর পরিচিতি বাড়তে থাকে তার।

আরও পড়ুন

কেউ ডাকছে না, তাই অভিনয় করছি না : হাসান মাসুদ

১১ আগস্ট ২০২৬

পরে ‘গীত: হুই সবসে পারায়ী’, ‘পুনর্বিবাহ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন গুরমিত। বড়পর্দাতেও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ‘খামোশিয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। পাশাপাশি ‘ইয়ে কালি কালি আঁখে’র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে এক সাক্ষাৎকারে গুরমিত জানিয়েছিলেন, একসময় তার ও স্ত্রী অভিনেত্রী দেবিনা ব্যানার্জির সম্বল বলতে ছিল একটি স্যুটকেস, যেখানে দুজনের পোশাক থাকত। সেই সময়ের কথা মনে করলে এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও স্থির হয়েছেন গুরমিত। ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করা দেবিনাকেই ভালোবেসে বিয়ে করেন তিনি। ২০০৬ সালে গোপনে বিয়ে করেছিলেন তারা। পরে ২০১১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

বর্তমানে দুই মেয়েকে নিয়ে দেবিনা ও গুরমিতের সংসার। আর দীর্ঘ সংগ্রামের পর ২০২৫ সালে ১৬ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কেনেন অভিনেতা। পাশাপাশি রয়েছে তাঁর ফার্মহাউজও।

গুরমিতঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা