Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ডিম্বাণু সংরক্ষণই নিজেকে দেওয়া সেরা উপহার, বললেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯
ডিম্বাণু সংরক্ষণই নিজেকে দেওয়া সেরা উপহার, বললেন কৃতি স্যানন

কৃতি স্যানন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় তথ্য শেয়ার করেছেন। মা হওয়ার স্বপ্নকে সুরক্ষিত রাখতে তিনি নিজের ডিম্বাণু ফ্রিজ করেছেন।

সম্প্রতি ‘হিউম্যানস অব বোম্বে’র পডকাস্টে কারিশমা মেহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, ২০২১ সালের সফল সিনেমা ‘মিমি’র শুটিং শুরুর আগে, যখন চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছিল, ঠিক সেই সময়েই তিনি এই চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

কৃতি স্যানন বলেছেন, ‘আমি এটি প্রথমবার জনসমক্ষে বলছি। আমি আমার ডিম্বাণু ফ্রিজ করেছি। এবং বেশ বুদ্ধিমত্তার সাথে আমি কাজটা করেছিলাম সেই সময়ে, যখন ‘মিমি’ সিনেমার জন্য আমাকে অনেকখানি ওজন বাড়াতে হয়েছিল।’

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ডিম্বাণু সংগ্রহের প্রক্রিয়ায় নারীদের শরীরে কিছু হরমোনাল ইনজেকশন দিতে হয়, যার ফলে শরীর সাময়িকভাবে কিছুটা ফুলে বা ফেঁপে যায় এবং ওজন বাড়ে। কৃতি জানান, ‘যেহেতু সিনেমার চরিত্রের জন্য আমাকে এমনিতেও ওজন বাড়াতে হতো, তাই ভাবলাম এই শারীরিক পরিবর্তনগুলোকে একসাথে সামলানোর এটাই সেরা সময়। একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিলেন— সামর্থ্য থাকলে কোনো নারীর নিজের জন্য দেওয়া সেরা উপহার হতে পারে এটি। কথাটা আমার মাথায় গেঁথে গিয়েছিল।’

আরও পড়ুন

বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ আলিয়া ভাটের ‘আলফা’

০৬ জুলাই ২০২৬


ডিম্বাণু হিমায়িতকরণ হলো এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন নারীর শরীর থেকে সুস্থ ডিম্বাণু সংগ্রহ করে ল্যাবরেটরিতে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখা হয়। কর্মব্যস্ততা বা ক্যারিয়ারের কারণে যারা একটু দেরিতে মা হতে চান, তারা নিজেদের প্রজনন ক্ষমতা ধরে রাখতে এই পদ্ধতি বেছে নেন।

লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘মিমি’ সিনেমাটি কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক। সিনেমায় তিনি একজন সারোগেট মাদারের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে তার সাথে পঙ্কজ ত্রিপাঠী, সাই তামহানকর এবং মনোজ পাহওয়ার অভিনয় দর্শকদের কাঁদিয়েছিল।

এই সিনেমার দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা অভিনেত্রী’র মুকুট উঠেছিল কৃতির মাথায়।

সিনেমার পাশাপাশি কৃতি স্যানন আজকাল যুক্তরাজ্যের ব্যবসায়ী কবির বাহিয়ার সাথে তার প্রেমের গুঞ্জন নিয়েও বেশ আলোচনায় আছেন। ২০২৪ সালে গ্রিসে কৃতির জন্মদিনের ছুটি কাটানোর ছবি ফাঁসের পর থেকে এই জুটিকে নিয়ে কানাঘুষো শুরু হয়।

সম্প্রতি মুম্বাইতে এক ডিনার ডেটে এই দুজনকে একসাথে ক্যামেরাবন্দি করা হয়, যা তাদের ব্রেক-আপ বা বিচ্ছেদের গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে। তবে প্রেমের বিষয়ে কৃতি বা কবির কেউই এখনো মুখ খোলেননি।

কৃতি স্যাননবলিউড অভিনেত্রীডিম্বাণু সংরক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম