Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘আমার জীবনের কাপকেক’ বলে প্রেমিককে পরিচয়, বাগদান সারলেন ধ্বনি ভানুশালী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৫
শেয়ার করুন:
‘আমার জীবনের কাপকেক’ বলে প্রেমিককে পরিচয়, বাগদান সারলেন ধ্বনি ভানুশালী

ধ্বনি ভানুশালীর বাগদানের ছবি

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্বনি ভানুশালী। দীর্ঘদিনের প্রেমিক যশ ভানুশালীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই গায়িকা।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যশের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন ধ্বনি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘Found me my cupcake for life. Said yessss’। বাংলায় যার অর্থ, ‘জীবনের জন্য আমার কাপকেককে খুঁজে পেয়েছি। হ্যাঁ বলে দিয়েছি।’

ধ্বনির শেয়ার করা ছবিগুলোতে দুজনকে বেশ আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। একটি ছবিতে যশকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় তাকে। অপর এক ছবিতে যশের সঙ্গে সূর্যাস্তের পটভূমিতে দাঁড়িয়ে নিজের আংটি দেখাচ্ছেন ধ্বনি। ছবিগুলোতে তাদের বাগদানের বিশেষ মুহূর্তের ঝলক উঠে এসেছে।

আরও পড়ুন

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

১৪ নভেম্বর ২০২৬

ধ্বনির এই ঘোষণার পরপরই সংগীতাঙ্গনের সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। সংগীতশিল্পী সুকৃতি কাকার ও আসিস কৌর তাদের অভিনন্দন জানিয়েছেন।

যশ ভানুশালী মূলত উদ্যোক্তা। গেমিং ও ই-স্পোর্টসের পাশাপাশি প্রতিভা ব্যবস্থাপনা খাতের সঙ্গেও যুক্ত তিনি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধ্বনির সঙ্গে বিভিন্ন সময়ের ছবি রয়েছে। পাশাপাশি আলোকচিত্রের প্রতিও আগ্রহ রয়েছে তার।

২০১৮ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন ধ্বনি। তবে ২০১৯ সালে ‘ভাস্তে’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘দিলবার’, ‘লেজা রে’, ‘দুনিয়া’, ‘সাইকো সাইয়াঁ’ ও ‘নয়ন’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ এবং ‘লুকা ছুপি’ সিনেমার ‘দুনিয়া’ গান দুটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়।


আরও পড়ুন

পাকিস্তানের সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে শাকিব দিলেন ভুল তথ্য

১৪ নভেম্বর ২০২৬


সংগীতের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন ধ্বনি। ২০২৪ সালে ‘কাহাঁ শুরু কাহাঁ খতম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এবার ব্যক্তিগত জীবনের নতুন খবর দিয়ে আলোচনায় এলেন এই সংগীতশিল্পী।




ধ্বনি ভানুশালীগায়িকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি