Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ককরোচ বিক্ষোভে সরব বলিউড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭
ককরোচ বিক্ষোভে সরব বলিউড

(বাঁ থেকে) সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি - ইনস্টাগ্রাম

ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও পুলিশি অভিযানের ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং সরাসরি উপস্থিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে কথা বলেছেন তারা। সেই সঙ্গে পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেছেন বি-টাউনের তারকারা। অভিনেত্রী ভূমি পেডনেকার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গণতন্ত্র সংলাপের ওপর দাঁড়িয়ে থাকে এবং দেশের তরুণদের কথা গুরুত্ব দিয়ে শোনা রাষ্ট্রের দায়িত্ব।’

অভিনেত্রী হুমা কুরেশি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরও ধৈর্য, আরও সংলাপ এবং মানুষের কথা শোনার মানসিকতা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। প্রতিটি নাগরিকেরই সম্মানের সঙ্গে নিজের কথা বলার অধিকার রয়েছে।’  ‘দাবাং’ তারকা সোনাক্ষী সিনহা গত ২০ জুলাই সংঘটিত বিক্ষোভের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘২০ জুলাই শুধু অনেক মানুষের হাড়ই ভাঙেনি, একটি পুরো দেশের হৃদয়ও ভেঙে গেছে। এটা মনে রাখবেন।’

নির্মাতা অনুরাগ কাশ্যপ পুলিশি অভিযানের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ইউনিফর্ম পরার অর্থ কি নিজের বিবেক ও মানবিকতাকে বিসর্জন দেওয়া? এমন কোনো পুলিশ কর্মকর্তা আছেন কি, যিনি অন্যায় নির্দেশ মানতে অস্বীকৃতি জানাতে পারেন?’

পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘জনগণের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ। কৃষক আন্দোলনের পর আমাকে অনেক সমালোচনা, এমনকি আইনি জটিলতারও মুখোমুখি হতে হয়েছে, যার সব কথা প্রকাশ করতে পারি না। দেশদ্রোহী তকমাও পেয়েছিলাম।’

প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ যন্তর-মন্তর আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সমর্থনে কণ্ঠ মিলিয়েছেন দিয়া মির্জা, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, সাকিব সালিম, রোহিত সারাফ, সোনম বাজওয়া, বিশাল দাদলানি, সোনু সুদসহ অনেকে।

ককরোচবিক্ষোভবলিউডভূমি পেডনেকারতারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা