ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও পুলিশি অভিযানের ঘটনায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং সরাসরি উপস্থিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে কথা বলেছেন তারা। সেই সঙ্গে পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেছেন বি-টাউনের তারকারা। অভিনেত্রী ভূমি পেডনেকার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গণতন্ত্র সংলাপের ওপর দাঁড়িয়ে থাকে এবং দেশের তরুণদের কথা গুরুত্ব দিয়ে শোনা রাষ্ট্রের দায়িত্ব।’
অভিনেত্রী হুমা কুরেশি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরও ধ...