Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

করবা চৌথে সালমান-ঐশ্বরিয়ার পুরোনো ছবি, তোপের মুখে বানশালির প্রযোজনা সংস্থা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৯
শেয়ার করুন:
করবা চৌথে সালমান-ঐশ্বরিয়ার পুরোনো ছবি, তোপের মুখে বানশালির প্রযোজনা সংস্থা

সালমান খান ও ঐশ্বরিয়া রাই

বলিউড অভিনেতা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরোনো ছবি করবা চৌথ উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছে পরিচালক সঞ্জয় লীলা বানশালির প্রযোজনা সংস্থা বানশালি প্রোডাকশনস। সাবেক এই প্রেমিক যুগলের ছবি দিয়ে উৎসবের শুভেচ্ছা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঐশ্বরিয়ার ভক্তদের একাংশ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার কয়েকটি দৃশ্যের ছবি প্রকাশ করে প্রযোজনা সংস্থাটি। ছবিতে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসঙ্গে দেখা যায়।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়, ‘কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালোবাসার এক সুন্দর কাহিনি! শুভ করবা চৌথ।” পোস্টে সালমান ও ঐশ্বরিয়া দুজনকেই ট্যাগ করা হয়।

আরও পড়ুন

বাধ্য হয়ে আমরা দুই দেশে থাকছি, লিংকনের স্ত্রী লিমু

৩১ অক্টোবর ২০২৬


এরপরই পোস্টটি ঘিরে শুরু হয় সমালোচনা। বিশেষ করে দুজনের অতীত সম্পর্ক ও বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রশ্ন তোলেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক ব্যবহারকারী লেখেন, ‘করবা চৌথের জন্য এই ছবিগুলো ব্যবহার করার সাহস তারা কীভাবে পেল! যারা এই ছবি ব্যবহার করেছেন, তারা ভালো করেই জানতেন কী করছেন।’

আরেকজন মন্তব্য করেন, ‘এটা দেখতে সত্যিই বিরক্তিকর।’ অন্য একজন সরাসরি বনশালিকে উদ্দেশ করে লেখেন, ‘বনশালি, এবার থামুন ভাই। সব শেষ হয়ে গেছে।’

কেউ কেউ প্রযোজনা সংস্থাটির এই পোস্টকে প্রচারের কৌশল বলেও মন্তব্য করেছেন। তাঁদের মতে, এমন বিতর্কিত পোস্টের কারণে বনশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও আলোচনা বাড়তে পারে। একজন ব্যবহারকারী লেখেন, “এটি শুধু মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। এর ফলে এখন বনশালিকে নিয়ে আরও বেশি আলোচনা হবে।’
আরও পড়ুন

সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই

৩১ অক্টোবর ২০২৬


‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কের তিক্ততা নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে।

ঐশ্বরিয়া ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন। অন্যদিকে সালমান খান এখনো অবিবাহিত। সাবেক এই জুটির অতীত সম্পর্কের বিষয়টি সামনে রেখেই করবা চৌথের মতো উৎসবে তাঁদের পুরোনো রোমান্টিক ছবি প্রকাশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

তবে সিনেমাটির জনপ্রিয়তা ও সালমান-ঐশ্বরিয়ার পর্দার রসায়ন মনে করে অনেক দর্শক পোস্টটিকে নস্টালজিক হিসেবেও দেখেছেন।

ঐশ্বরিয়া রাই বচ্চনসালমান খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই