Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বাধ্য হয়ে আমরা দুই দেশে থাকছি, লিংকনের স্ত্রী লিমু

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৭
শেয়ার করুন:
বাধ্য হয়ে আমরা দুই দেশে থাকছি, লিংকনের স্ত্রী লিমু

লিংকন ও মিমোষা লিমু হাওলাদার

জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের প্রধান ভোকালিস্ট লিংকনের স্ত্রী মিমোষা লিমু হাওলাদার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে দূরত্ব, একাকিত্ব ও জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন। স্বামী দূরে থাকায় নিজের জীবনে নানা পরিবর্তন এসেছে জানিয়ে তিনি লিখেছেন, পরিস্থিতির কারণে কখনো কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হচ্ছে তাকে।

ফেসবুক পোস্টে মিমোষা লিমু হাওলাদার লিখেছেন, ‘তুমি দূরে চলে যাওয়ার পর আমার পৃথিবীটা অনেকটাই বদলে গেছে। বাধ্য হয়ে আমরা দুই দেশে থাকছি, জানি তুমিও আমাকে ভীষণ মিস করো। কিন্তু তোমার অনুপস্থিতিতে আমার চারপাশের মানুষগুলোকে, তাদের আচরণকে নতুন করে চিনতে শিখেছি।’

বর্তমানে কানাডায় অবস্থান করছেন লিংকন। দীর্ঘ ২৭ বছরের সংগীতজীবনে এই প্রথমবারের মতো তিনি আর্টসেলের নিয়মিত কার্যক্রম থেকেও দূরে রয়েছেন।

নিজের অসহায়ত্ব ও পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘পরিস্থিতি আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে মাঝেমধ্যে নিজের অসহায়ত্বের সীমা খুঁজে পাই না। আমি নিজেও অনেক বদলে গেছি। যে আমি একসময় আত্মসম্মানের প্রশ্নে কোনো আপস করতে চাইতাম না, আজ সেই আমাকেই কখনো কখনো পরিস্থিতির কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হচ্ছে।’

আরও পড়ুন

‘পেড্ডি’তে আমার চরিত্রের উপস্থাপন ছিল সমস্যাজনক: জাহ্নবী কাপুর

২৯ অক্টোবর ২০২৬

পোস্টে নিজের মানসিক কষ্টের কথাও তুলে ধরেছেন তিনি। তার ভাষায়, ‘সবচেয়ে বেশি কষ্ট হয় জানো, নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে ছোট হতে দেখলে। কিছু বাস্তবতা আছে, যেগুলো মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। অথচ ভেতরে ভেতরে প্রতিদিন নিজের সঙ্গে একটা যুদ্ধ করতে হয়।’

স্বামীর অনুপস্থিতিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা জানিয়ে লিংকনের উদ্দেশে লিমু লেখেন, ‘আজকে তুমি কাছে থাকলে হয়তো নিজেকে এতটা ছোট করতে হতো না, কারোই সাহস হতো না আমাকে এই অবস্থানে আনার।’

তার এই পোস্টে ব্যক্তিগত জীবনের টানাপড়েন, স্বামীর অনুপস্থিতি এবং আত্মসম্মান নিয়ে গভীর কষ্টের অনুভূতি প্রকাশ পেয়েছে। তবে পোস্টে কোন পরিস্থিতি কিংবা কার আচরণের কারণে তাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল ও গিটার বাদক লিংকন। ভালোবেসে ২০১৭ সালের ১৮ আগস্ট বিয়ে করেছিলেন মিমোষা লিমু হাওলাদারকে। বিয়ের পর থেকে তারা সুখেই সংসার করছেন। কিছুদিন আগে লিংকন দেশ ছাড়েন।

কয়েক প্রজন্মের রক সংগীতপ্রেমীর কাছে আর্টসেল মানেই লিংকন। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি’ কিংবা ‘অনিকেত প্রান্তর’-এর কণ্ঠ হয়ে গত ২৭ বছর ধরে ব্যান্ডটির মুখ ছিলেন তিনি। সেই লিংকনই এবার ব্যক্তিগত কারণে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডের নিয়মিত কার্যক্রম থেকে। তার অনুপস্থিতিতে আর্টসেলের মঞ্চযাত্রা সচল রাখতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।


মিমোষা লিমু হাওলাদারআর্টসেললিংকন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই