Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘পেড্ডি’তে আমার চরিত্রের উপস্থাপন ছিল সমস্যাজনক: জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
‘পেড্ডি’তে আমার চরিত্রের উপস্থাপন ছিল সমস্যাজনক: জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

ভারতের দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। রাম চরণের বিপরীতে অভিনীত সিনেমাটিতে তার চরিত্রকে যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, তা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল সিনেমাটি। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন অভিনেত্রী। তার স্বীকারোক্তি, চরিত্রটির উপস্থাপনা নিয়ে আরও আগে ও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তার।

সম্প্রতি করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ ৯’-এর একটি পর্বে হাজির হয়ে এসব কথা বলেন জাহ্নবী। সেখানে সিনেমাটিতে নারীর উপস্থাপন, দৃশ্য ধারণের ধরন এবং নিজের অস্বস্তির অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

জাহ্নবী স্বীকার করেন, সিনেমাটিতে তার চরিত্রের উপস্থাপনায় অতিরিক্তভাবে শারীরিক অবয়বকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এমনকি সিনেমার বর্ণনা যৌন নিপীড়নকে সমর্থন করার মতো বার্তাও দিতে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

২৯ অক্টোবর ২০২৬



এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম? অবশ্যই, শতভাগ পারতাম। এটি কি সমস্যাজনক ছিল? এতে কি নারীর শরীরকে অতিরিক্তভাবে উপস্থাপন করা হয়েছিল? গল্পের বর্ণনা কি যৌন নিপীড়নকে প্রশ্রয় দেওয়ার মতো বার্তা দিয়েছিল? হ্যাঁ।’

তিনি আরও বলেন, ‘এখন আমি শুধু এটুকুই করতে পারি, যেন এমন ঘটনা আর না ঘটে।’

জাহ্নবী জানান, সিনেমাটির সঙ্গে অনেক মানুষ কঠোর পরিশ্রম করেছিলেন। সে কারণে বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। তবে বিষয়টি তাঁর বিবেককে নাড়া দেয় বলে জানান অভিনেত্রী। তাঁর মতে, পর্দায় নারীর উপস্থাপনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে।

শুটিংয়ের সময় নিজের অস্বস্তির কথা তুলে ধরে জাহ্নবী বলেন, ‘একভাবে বলতে গেলে, এটি ছিল আমার জন্য অস্বস্তিকর ও ব্যক্তিগত সীমা লঙ্ঘনের মতো একটি অভিজ্ঞতা।’

পরিচালকের নির্দেশনা অনুসরণ এবং নিজের আপত্তি জানানোর মধ্যে ভারসাম্য রাখা কঠিন ছিল বলেও উল্লেখ করেন তিনি। জাহ্নবীর ভাষ্য, দক্ষিণ ভারতীয় সিনেমায় অনেক সময় শুটিংয়ের আগে সম্পূর্ণ চিত্রনাট্য পাওয়া যায় না। আবার চিত্রনাট্যে ক্যামেরার অ্যাঙ্গেল বা দৃশ্য কীভাবে ধারণ করা হবে, সে বিষয়েও বিস্তারিত উল্লেখ থাকে না।
আরও পড়ুন

জন্মদিনে স্ত্রী অদিতির প্রতি ভালোবাসায় ভরা বার্তা সিদ্ধার্থের

২৯ অক্টোবর ২০২৬



তবে পুরো দায় অন্যদের ওপর চাপাতে চান না অভিনেত্রী। নিজের অবস্থান ও সুযোগ কাজে লাগিয়ে আরও জোরালোভাবে প্রতিবাদ করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

জাহ্নবী বলেন, ‘আমি এমন একটি অবস্থান থেকে এসেছি, যেখানে আমার সুযোগ-সুবিধা রয়েছে। সেই অবস্থান কাজে লাগানো উচিত ছিল আমার। যেহেতু বিশেষ সুবিধা পাওয়ার জন্য এমনিতেই সমালোচনার মুখে পড়তে হতো, তাই অন্তত সেই অবস্থান ব্যবহার করে আমার আপত্তি আরও জোরালোভাবে জানানো উচিত ছিল।’

তবে বিতর্কের মধ্যেও ইতিবাচক দিক দেখছেন অভিনেত্রী। তার আশা, এই ঘটনা ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাতাদের নারী চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে আরও সচেতন করবে।

জাহ্নবীর কথায়, ‘এই ঘটনার একটি ভালো দিক হলো, ভবিষ্যতে কোনো প্রধান নারী চরিত্রকে এভাবে পর্দায় উপস্থাপন করার আগে হয়তো কেউ দুবার ভাববেন।’

পরিচালক বুচি বাবু সানার পরিচালনায় ‘পেড্ডি’তে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। সিনেমাটিতে তাঁর চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের সমালোচনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এবার নিজের অভিজ্ঞতা ও অনুশোচনার কথা জানিয়ে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও বলিউড হাঙ্গামা

জাহ্নবী কাপুরপেড্ডিকফি উইথ করণকরণ জোহররাম চরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর