২০০৫
সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি অউর বাবলি’ সিনেমার
‘কাজরা রে’ গানে একসঙ্গে
দেখা যায় অমিতাভ বচ্চন,
অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই
বচ্চনকে। গুলজারের কথা ও শঙ্কর-এহসান-লয়ের সুরে এটি
গেয়েছেন আলিশা চিনয়, শঙ্কর মহাদেবা ও জাভেদ আলি।
কয়েক দশক পরও এ
গান জনপ্রিয়। এর শুটিংয়ের স্মৃতি
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমন্থন
করে অভিষেক জানিয়েছেন, অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে
প্রায় চার ঘণ্টা ধরে
এক ‘ড্যান্স পার্টি’র আদলে কাজটি
করেছেন তিনি। শুটিংয়ের দিন ছিল তার
জন্মদিন।
আরও পড়ুন...