Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৩:২৯
শেয়ার করুন:
সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই

সঞ্জয় গুপ্ত

বলিউডে অপরাধনির্ভর সিনেমার জন্য পরিচিত নির্মাতাদের একজন সঞ্জয় গুপ্ত আর নেই। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘কাবিল’-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্রজীবনের ইতি টেনে ৫৭ বছর বয়সে মারা গেলেন এই নির্মাতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) মৃত্যু হয় সঞ্জয় গুপ্তের। চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্ম ইনফরমেশন প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে নিজের বাড়ির রান্নাঘরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান সঞ্জয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলেও উপস্থিত ছিলেন। তবে প্রথমদিকে পরিবারের সদস্যরা বুঝতে পারেননি, তার সঙ্গে কী ঘটেছে। ঠিক কী পরিস্থিতিতে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

‘এমন চরিত্র আগে কখনো করিনি’

৩১ অক্টোবর ২০২৬

সঞ্জয় গুপ্তের সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তের জুটি বলিউডে বেশ জনপ্রিয় ছিল। তাদের একসঙ্গে কাজ করা সিনেমার মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭)।

১৯৯১ সালে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। সিনেমাটি মুক্তির পর দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

বাস্তব ঘটনা অবলম্বনে অপরাধনির্ভর সিনেমা নির্মাণে সঞ্জয় গুপ্তের আগ্রহের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩)। সিনেমাটিতে মুম্বাইয়ের অপরাধজগতের নানা ঘটনা উঠে আসে।

দীর্ঘ ক্যারিয়ারে সঞ্জয় গুপ্ত আরও নির্মাণ করেছেন ‘দস কাহানিয়া’ (২০০৭), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (২০০৯), ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫), হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭) এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ (২০২১)।

অপরাধ, প্রতিশোধ ও থ্রিলারধর্মী গল্পকে বড় পর্দায় তুলে ধরার নিজস্ব নির্মাণশৈলীর কারণে বলিউডে আলাদা অবস্থান তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্ত। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সঞ্জয় গুপ্তসঞ্জয় দত্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই