‘ভারতে আর আগের মতো শান্তি অনুভব করি না’, বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের এই একটি মন্তব্যেই নেটপাড়ায় শুরু হয়েছিল তোলপাড়। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে সুর বদলে স্পষ্টীকরণ দিলেন ‘সঞ্জু বাবা’। জানালেন, এটি কোনো গম্ভীর বক্তব্য ছিল না, পুরোটাই ছিল আগে থেকে লিখে রাখা একটি রসাত্মক চিত্রনাট্য বা ‘স্ক্রিপ্ট’।সম্প্রতি প্রখ্যাত অভিনেতা শেখর সুমনের নতুন টক শো ‘শেখর টুনাইট’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। গান্ধী জয়ন্তী উপলক্ষে সেখানে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্...