Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৩ দিন অনাহার, ফুটপাতে রাতযাপন করতে হয়েছিল জাভেদ আখতারকে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮
৩ দিন অনাহার, ফুটপাতে রাতযাপন করতে হয়েছিল জাভেদ আখতারকে

জাভেদ আখতার

গতকাল ৮১ বছরে পা দিয়েছেন বলিউডের কিংবদন্তি গীতিলেখক ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। যার কলমের জাদুতে তৈরি হয়েছে একের পর এক ইতিহাস সৃষ্টিকারী গান ও সংলাপ, তার ৮১তম জন্মদিনে স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

স্বামী জাভেদ আখতারের জীবনসংগ্রামের সেই অবিশ্বাস্য দিনগুলোর গল্প নতুন করে মনে করিয়ে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে জাভেদ আখতারের তরুণ বয়সের একটি ছবি পোস্ট করে শাবানা লেখেন, ‘১৯৬৪ সালের ৪ অক্টোবর। পকেটে মাত্র ২৭ নয়া পয়সা আর চোখে সিনেমা জগতের বড় স্বপ্ন নিয়ে বম্বে সেন্ট্রাল স্টেশনে নেমেছিলেন এক ১৯ বছরের তরুণ।’

এরপর শুরু হয় জাভেদের কঠিন জীবনসংগ্রাম। মুম্বাইয়ের ফুটপাতে, রেলওয়ে স্টেশনে কিংবা ফিল্ম স্টুডিওর প্রাঙ্গণে রাতের পর রাত কাটাতেন তিনি। এমনও দিন গেছে, যখন টানা তিন দিন পেটে কোনো দানা-পানি পড়েনি। পরনের একমাত্র পোশাকটি ছাড়া তার আর কিছুই ছিল না।

আরও পড়ুন

পর্দায় শুরু, বাস্তবেও জাহিদ হাসানকে ‘বাবা’ ডাকেন সুনেরাহ

০৪ অক্টোবর ২০২৬

ভয়াবহ সেই কষ্টের দিনগুলোয় যখন জাভেদ প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন, তখন নিজেই নিজেকে সাহস দিতেন। মনে মনে বলতেন, ‘আমি এভাবে না খেয়ে ধুঁকে ধুঁকে মরার জন্য জন্মাইনি। আমার এই কষ্টের দিন একদিন বদলাবেই।’

সেই শূন্য থেকে শুরু করে আজ ভারতের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন জাভেদ আখতার। শাবানা পোস্টের শেষে লিখেছেন, ‘যদি তিনি শূন্য থেকে এই উচ্চতায় পৌঁছাতে পারেন, তবে আপনিও পারবেন। কখনো আশা হারাবেন না।’

চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে জাভেদ আখতারের প্রথম বিয়ে হয় ১৯৭২ সালে। তাদেরই সন্তান আজকের দুই সফল নির্মাতা ফারহান আখতার ও জোয়া আখতার। ১৯৭৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

পরে ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। চার দশকেরও বেশি সময়ের এ দাম্পত্য সম্পর্কে ঝগড়া-বিবাদ হলেও নিজেদের গভীর বন্ধুত্ব ও আদর্শই তাদের আজ পর্যন্ত এক সুতোয় বেঁধে রেখেছে।

জাভেদ আখতারবলিউড সেলেব আপডেটবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু