Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রণবীরের সঙ্গে টক্করে যেতে রাজি নন কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৬:০৩
শেয়ার করুন:
রণবীরের সঙ্গে টক্করে যেতে রাজি নন কার্তিক আরিয়ান

রণবীর কাপুর এবং কার্তিক আরিয়ান

রণবীর কাপুর, সাই পল্লবী আর ইয়াশ অভিনীত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কার্তিক আরিয়ান। দিওয়ালির সময় ‘রামায়ণ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, আর সেই ঝড়ে যেন নিজের নতুন সিনেমা ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ উড়ে না যায়, সেজন্য আগেভাগেই সাবধান হচ্ছেন নির্মাতা অনুরাগ বাসু।

শোনা যাচ্ছে, রণবীরের সাথে সরাসরি টক্কর এড়াতে দিওয়ালির বদলে অক্টোবর মাসকেই টার্গেট করছেন প্রযোজক ভূষণ কুমার। অক্টোবরে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ ছাড়া বড় কোনো সিনেমা নেই। তাই ফাঁকা মাঠে গোল দিতেই সিনেমার শুটিং দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন পরিচালক। গরম পড়ার আগেই সিনেমার মূল কাজ শেষ করে ফেলতে দিনরাত এক করে খাটছেন কার্তিক ও দক্ষিণী সুন্দরী শ্রীলীলা।

অনেকেই ভেবেছিলেন এটি ‘আশিকি ৩’, কিন্তু প্রযোজকদের কোন্দলে সিনেমাটির নাম বদলে রাখা হয়েছে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। তবে নাম বদলালেও নব্বই দশকের সেই নস্টলজিয়া আর অনুরাগ বাসুর সিগনেচার স্টাইলের রোমান্স থাকছে ভরপুর। লম্বা চুল আর ঘন দাড়িতে কার্তিকের ‘দেবদাস’ লুক ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

বলিউডের ‘চকলেট বয়’ কার্তিকের সাথে এবার জুটি বেঁধেছেন দক্ষিণী হার্টথ্রব শ্রীলীলা। ভাইরাল হওয়া শুটিংয়ের ছবিগুলোতে তাঁদের রসায়ন দেখে ভক্তরা বলছেন, বড় পর্দায় নতুন এক জাদু দেখাতে চলেছেন এই জুটি।

শুধু রোমান্স নয়, কার্তিক এখন ব্যস্ত তাঁর ফ্যান্টাসি সিনেমা ‘নাগজিলা’ নিয়েও। গত ১৬ মার্চ মুম্বাইয়ে সেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সব মিলিয়ে কার্তিক আরিয়ানের হাতে এখন একের পর এক বিগ বাজেট সিনেমা।

​এখন দেখার বিষয়, রণবীর কাপুরের ‘রামায়ণ’ থেকে বাঁচতে কার্তিকের এই কৌশল বক্স অফিসে কতটা সফল হয়।

সূত্রঃ নিউজ ১৮  

বলিউডকার্তিক আরিয়ানরণবীর কাপুররামায়ণতু মেরি জিন্দেগি হ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০