Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘উন্মাদের মতো ছুটছিলাম’, সাইফের ওপর হামলার রাতের অভিজ্ঞতা জানালেন কারিনা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৬:০০
শেয়ার করুন:
‘উন্মাদের মতো ছুটছিলাম’, সাইফের ওপর হামলার রাতের অভিজ্ঞতা জানালেন কারিনা

সাইফ আলি খান ও কারিনা কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। সম্প্রতি করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর সেটে হাজির হয়ে তারা শেয়ার করলেন জীবনের সবথেকে ভীতিপ্রদ ও অন্ধকার একটি রাতের গল্প।

২০২৫ সালের শুরুতে সাইফের ওপর ঘটে যাওয়া সেই প্রাণঘাতী হামলার স্মৃতিচারণ করতে গিয়ে শিউরে উঠলেন এ তারকা জুটি।

২০২৫ সালের ১৬ জানুয়ারি। বান্দ্রার নিজ ফ্ল্যাটে ওই রাতে এক অপরিচিত ব্যক্তি জোর করে ঢুকে পড়েন। সাইফ তাকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি ছুরি দিয়ে অভিনেতার ওপর উপর্যুপরি আঘাত করেন।

সেই সময়ের হাড়হিম করা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কারিনা জানিয়েছেন, চোখের সামনে স্বামীকে ওই রক্তাক্ত অবস্থায় দেখে তার মানসিক অবস্থা কেমন হয়েছিল।

শোয়ে করিনা বলেছেন, ‘মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য। আমি উন্মাদের মতো রাস্তায় ছুটোছুটি করছিলাম, চিৎকার করে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিলাম।’ এই ঘটনার আকস্মিকতা ও মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে, অভিনেত্রী জানান তিনি টানা ছয় মাস রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি, ঘুমের মধ্যে বারবার চমকে উঠতেন।

আরও পড়ুন

কেমন হলো কলিযুগের ‘রামায়ণ’?

০৫ নভেম্বর ২০২৬

অন্যদিকে, অভিনেতা সাইফ আলি খান জানান যে, এটিই ছিল তার জীবনের সবচেয়ে জঘন্যতম রাত। অতর্কিত এ হামলায় তিনি নিজেও ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতেও নিজের সন্তানদের কথা ভেবে নিজেকে মানসিকভাবে শক্ত রেখেছিলেন তিনি।

শোয়ের ওই পর্বে সেই সংকটময় মুহূর্তে যে অটোচালক সাহসিকতা দেখিয়ে সাইফকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, তার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এ দম্পতি।

পাশাপাশি, ওই কঠিন দিনগুলোয় যারা পরিবারটির পাশে দাঁড়িয়েছিলেন এবং সমর্থন জুগিয়েছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান সাইফ-কারিনা।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সাইফ ও কারিনার বান্দ্রার বাড়িতে ঘটা ওই অনধিকার প্রবেশ ও হামলার ঘটনায় অভিনেতা গুরুতর জখম হন। তাকে বাঁচাতে গিয়ে সে সময়ে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

তবে চিকিৎসকদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত সেই জীবনমৃত্যুর লড়াই পেরিয়ে সুস্থ হয়ে ওঠেন ‘ছোট নবাব’। দীর্ঘদিন পর ‘কফি উইথ করণ’-এর নতুন এই সিজনে এসে সেই ট্রমাটিক অভিজ্ঞতাই প্রকাশ্যে আনলেন সাইফিনা জুটি।

সাইফ আলি খানকারিনা কাপুরবলিউড তারকাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান