বলিউডের দর্শকপ্রিয় সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ ২৫ বছর পূর্ণ করল। ২০০১ সালে মুক্তি পায় এটি। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারহান আখতার। এ সিনেমায় আকাশ মালহোত্রা চরিত্রে আমির খান, সমীর মুলচান্দানির চরিত্রে সাইফ আলি খান এবং সিদ্ধার্থ সিনহা চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যায়। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল তিন বন্ধুর গোয়া ভ্রমণ। সেই সফরের পর তাদের বন্ধুত্বের সমীকরণে ধীরে ধীরে আসতে থাকে পরিবর্তন।
গত শুক্রবার মুম্বাইয়ের একটি হোটেলে একত্র হন কলাকুশলীরা। ‘দিল চাহতা হ্যায়’ পুনর্মিলনে স্মৃতি হ...