Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

এস আই টুটুলের নেতৃত্বে এবি কিং ব্যান্ডের আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫
এস আই টুটুলের নেতৃত্বে এবি কিং ব্যান্ডের আত্মপ্রকাশ

সংগৃহীত ছবি

আত্মপ্রকাশ করলো নতুন ধারার একটি ব্যান্ডদল ‘এবি কিং’। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক এস আই টুটুলের উদ্যোগে এই ব্যান্ডটি তাদের প্রথম স্টেজ শোয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলো।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটরিয়ামে গত ১৯ সেপ্টেম্বর হয় এ শো। সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং খাতে সামাজিক উন্নয়নে কাজ করছে।

সোনার বাংলা ফাউন্ডেশনের গ্লোবাল ব্র্যান্ড এম্বাসেডর কণ্ঠশিল্পী এস আই টুটুল। এদিন আয়োজকদের ফান্ড রাইজিং অনুষ্ঠানে এবি কিং-এর আত্মপ্রকাশের মাধ্যমে দেড় কোটি টাকার অনুদান পান হিউস্টন প্রবাসীদের কাছ থেকে। যা সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্পের কাজে খরচ করা হবে।

নিজের নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ প্রসঙ্গে টুটুল বললেন, ‘আমি এখন জীবনের এক শেষ ধাপে রয়েছি। দর্শকদের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। আল্লাহর প্রতি শুকরিয়া। এখন এই শেষ সময়ে আমি এমন একটি প্লাটফর্ম গড়তে চাই যা সবার হবে। আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারবে।’

‘আরেকটি বিষয় পরিষ্কার করে দেয়া দরকার, তা হলো এবি কিং কখনওই এলআরবির রিপ্লেসমেন্ট না। এটা আলাদা সত্তা। যে প্লাটফর্মে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে, দেশের বিভিন্ন কিংবদন্তির গান যেমন করবো, আমাদের নিজস্ব মৌলিক গানও থাকবে।’

আয়োজন প্রসঙ্গে সোনার বাংলা ফাউন্ডেশনের কর্তাব্যাক্তি মাহমুদ হোসেন বললেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে এই ধরনের ফান্ড রাইজিং প্রোগ্রামের আয়োজন করে আসছি। আমরা অভিভূত আমেরিকান প্রবাসী বাংলাদেশিদের স্বতস্ফুর্ততা দেখে। ব্যান্ড দল এবি কিংকেও ধন্যবাদ তাদের আত্মপ্রকাশের ভেন্যু হিসেবে সোনার বাংলা ফাউন্ডেশনকে বেছে নেওয়ার জন্য।’

এদিনের অনুষ্ঠানে ব্যান্ডদলটি এল আর বির গান, ফেরদৌস ওয়াহিদের এমন একটা মা দেনা, এস আই টুটুলের জনপ্রিয় গানসহ গেয়েছে।

অনুষ্ঠানে গানের মাঝে এস আই টুটুল মঞ্চে ডাকেন রক আইকন আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া লিটনকে। লিটন এবি কিং এর পথ চলার সাফল্য কামনা করে শুভকামনা জানান।

এবি কিং-এর লাইন আপ : এস আই টুটুল (ভোকাল ও কী-বোর্ড), ইফতি (গিটার), আকাশ (বেজ) নাফিস (ড্রামস), ইশতিয়াক এ সিদ্দিকী (ব্যান্ড ম্যানেজার)। ব্যান্ডটির ডিজিটাল কনসালটেন্সির কাজ করবে কোলাহল কমিউনিকেশন।

চলতি বছরে আমেরিকা ও ইউরোপের একাধিক শহরে ব্যান্ডটি পারফর্ম করবে বলে জানা গেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি