Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘জয়া আর শারমিন’সহ বাংলাদেশের তিন ছবি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘জয়া আর শারমিন’সহ বাংলাদেশের তিন ছবি

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার জাফনায় অনুষ্ঠিতব্য এই উৎসবে প্রথম ছবির নির্মাতাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে পিপলু আর খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র 'জয়া আর শারমিন'। অন্য দুটি ছবি হলো মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র 'মামুন: ইন প্রেইজ অব শ্যাডো' এবং মোহাম্মদ ফখরুল আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মেমোরিজ অ্যান্ড মিজারিজ'।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিযোগিতার তালিকায় ছবিগুলোর নাম স্থান পেয়েছে। 'জয়া আর শারমিন'-এর অন্যতম প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমনও নির্বাচনের খবরটি নিশ্চিত করেছেন।

উৎসবের প্রথম ছবির নির্মাতাদের বিভাগে (ডেব্যু ফিল্মস) বিভিন্ন দেশের মোট সাতটি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ছবি 'জয়া আর শারমিন'। এ বিভাগের অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ভারতের 'গণরাগ', 'মিউজিয়াম অব ড্রিমস' ও 'ভাসারা: দ্য চোজেন ডে', ভারত ও সৌদি আরবের যৌথ প্রযোজনার 'সেলভি', শ্রীলঙ্কার 'সিলিলারে' এবং রাশিয়ার 'অ্যানাদার ওয়ার্ল্ড'।

জাফনা উৎসবে ছবিটির নির্বাচন নিয়ে প্রযোজক আবু শাহেদ ইমন বলেছেন, কলকাতায় স্বীকৃতি পাওয়ার পর 'জয়া আর শারমিন'-এর জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া আমাদের জন্য বিশেষ আনন্দের। একই উৎসবে বাংলাদেশের আরও দুটি ছবি প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে, এটিও অত্যন্ত আশার খবর। লকডাউনের সময়ের একান্ত মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত আমাদের ছবিটি এবার এই অঞ্চলের দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

করোনা মহামারির লকডাউনের সময় মাত্র ১৫ দিনে অল্পসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় 'জয়া আর শারমিন'। দুই নারীর গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং তার গৃহকর্মী শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। লকডাউনে একই বাড়িতে আটকা পড়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের সম্পর্ক। নিঃসঙ্গতা, শ্রেণিগত দূরত্ব, পারস্পরিক নির্ভরতা আর না-বলা অনুভূতির নানা দিক উঠে এসেছে ছবিটিতে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। পিপলু আর খানের সঙ্গে যৌথভাবে ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নুসরাত ইসলাম মাটি।

আরও পড়ুন

সালমানের ‘মাতৃভূমি’ দর্শকদের ভালোবাসা পাবে, আশা বিবেক ওবেরয়ের

২৯ নভেম্বর ২০২৬

জয়া আহসান, পিপলু আর খান ও আবু শাহেদ ইমনের প্রযোজনায় অ্যাপলবক্স ফিল্মস, সি তে সিনেমা ও গল্পরাজ্য ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এর চিত্রগ্রহণ করেছেন জোহায়ের মুসাভভির, সম্পাদনায় নবনীতা সেন এবং সংগীত পরিচালনায় ছিলেন দেবজ্যোতি মিশ্র। ২০২৫ সালের ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর একই বছরের ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ছবিটির স্ট্রিমিং শুরু হয়। এর আগে গত সেপ্টেম্বরে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে 'বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড' জেতার পাশাপাশি দেশে মেরিল-প্রথম আলো ও গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হয়েছে ছবিটি।

অন্যদিকে উৎসবের 'নিউ এশিয়ান কারেন্টস (ডকুমেন্টারি)' বিভাগে নির্বাচিত হয়েছে মাখবুল চৌধুরীর 'মামুন: ইন প্রেইজ অব শ্যাডো'। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে কলকাতার ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন পাওয়া এই ছবিটি জাফনায় মোট সাতটি প্রামাণ্যচিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।

এ ছাড়া 'শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল' বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মেমোরিজ অ্যান্ড মিজারিজ'। এতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি ও নির্মাতা নিজেই; নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান। বাংলাদেশসহ ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের মোট ১৪টি চলচ্চিত্র রয়েছে এই প্রতিযোগিতায়।

উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়া এবং নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাংস্কৃতিক সংগঠন 'এজেন্ডা ১৪' এই উৎসবের আয়োজন করে।

জয়া আর শারমিনশ্রীলঙ্কাজাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে