Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
৯ গ্রামের মানুষের ফি নেন না ডা. সীমান্ত
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

কান উৎসবে ইতিহাস গড়ল নেপালি ছবি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২২:৪৪
কান উৎসবে ইতিহাস গড়ল নেপালি ছবি

অবিনাশ বিক্রম শাহ, (ডানে) ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ছবির দৃশ্য

কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে নেপালের অবিনাশ বিক্রম শাহ পরিচালিত ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। কানে মূল প্রতিযোগিতার পরেই অন্যতম গুরুত্বপূর্ণ এই বিভাগ। উৎসবটির ৭৯ বছরের ইতিহাসে এতে এবারই প্রথম নির্বাচিত হলো কোনও নেপালি চলচ্চিত্র।

‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ অবিনাশ বিক্রম শাহ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কানে নির্বাচিত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাকে।

কানে এর আগেও নেপালের জন্য গর্ব বয়ে এনেছেন অবিনাশ বিক্রম শাহ। ২০২২ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে তার পরিচালিত ‘মেলানকলি অব মাই মাদারস লালাবাইস’। এটাই ছিল কানের যেকোনও বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত প্রথম নেপালি ছবি। এবার পূর্ণদৈর্ঘ্য ছবি বানিয়ে আরেকবার ইতিহাস গড়লেন এ নির্মাতা।

‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ট্রান্সজেন্ডার নারীদের একটি সম্প্রদায়কে কেন্দ্র করে নির্মিত। গল্পের মূল চরিত্র পিরাতি। তিনি ট্রান্সজেন্ডার নারীদের মাতৃতুল্য অভিভাবক। মনের মানুষ মাস্টারের সঙ্গে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে পিরাতি। কিন্তু যখন তার আশ্রিতদের একজন হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন ভালোবাসা ও দায়িত্বের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে।

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে অনুদান পেয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এছাড়া সানড্যান্স ইনস্টিটিউটের স্ক্রিনরাইটার্স অ্যান্ড ডিরেক্টরস ল্যাব এবং ভেনিস গ্যাপ-ফিন্যান্সিং মার্কেটের সহায়তা পেয়েছে ছবিটি।

আঁ সাঁর্তে রিগা বিভাগে মূলত তুলে ধরা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ নির্মাতাদের। কান উৎসবে আঁ সাঁর্তে রিগা প্রাইজ (সেরা চলচ্চিত্র), সেরা পরিচালক ও স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি জানিয়েছেন, এবারের আসরে জমা পড়েছে ১৪১ দেশের ২ হাজার ৪৯১টি চলচ্চিত্র। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লক।

এবারের আঁ সাঁর্তে রিগা বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেরিকান নারী জেন শোনব্রান পরিচালিত ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’। এ বিভাগে আরও রয়েছে ফ্রান্সের লুই ক্লিশি পরিচালিত ‘আয়রন বয়’, রুয়ান্ডার মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেনিমানা’, কঙ্গোর রাফিকি ফারিয়ালা পরিচালিত ‘কঙ্গো বয়’, যুক্তরাষ্ট্রের জর্ডান ফার্স্টম্যান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ক্লাব কিড’, লাটভিয়ার ভিয়েস্তরস কায়রিস পরিচালিত ‘উয়েলা’, ফরাসি-মরোক্কান নারী লেয়লা মারাকচি পরিচালিত ‘স্ট্রবেরিস’, চিলির মানুয়েলা মারতেলি পরিচালিত ‘দ্য মেল্টডাউন’, ফ্রান্সের ভ্যালেন্টিনা মরেল পরিচালিত ‘ফরেভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল’, ফিলিস্তিনের রাকান মায়াসি পরিচালিত ‘ইয়েসটারডে দি আই ডিড নট স্লিপ’, রুশ-জার্মান নারী ক্যাথারিনা রিভিলিস পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আই উইল বি গন ইন জুন’, ফ্রান্সের রুডি রোজেনবার্গ পরিচালিত ‘ওয়ার্ডস অব লাভ’, অস্ট্রিয়ার সান্দ্রা ওলনার পরিচালিত ‘এভরিটাইম’, জাপানি নারী সোদ ইয়ুকিকো পরিচালিত ‘অল দ্য লাভারস ইন দ্য নাইট’।

ফ্রান্সের দক্ষিণে কানে ভূমধ্যসাগরের তীরে আগামী ১২ মে পর্দা উঠবে এবারের উৎসবের। চলবে ২৩ মে পর্যন্ত। আঁ সাঁর্তে রিগা বিভাগের পুরস্কার বিতরণ করা হবে ২২ মে।

ইতিহাসকান উৎসবনেপালি ছবি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    ০৫ জুলাই ২০২৬, ০১:০১

    চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি

    চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    কীটনাশক নয় ডেঙ্গু ঠেকাবে ব্যাকটেরিয়া

    কীটনাশক নয় ডেঙ্গু ঠেকাবে ব্যাকটেরিয়া

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    ’৭১-এর দায় ও ইতিহাস পুনর্লিখন

    ’৭১-এর দায় ও ইতিহাস পুনর্লিখন

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৬

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

    ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮

    ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

    ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫

    সংকটের শিকড় ও সমাধান

    সংকটের শিকড় ও সমাধান

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫

    আমাদের দায়িত্বশীল হতে হবে

    আমাদের দায়িত্বশীল হতে হবে

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    কথা রাখেনি বিএনপি

    কথা রাখেনি বিএনপি

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৪

    মা থাকলে প্রতিশোধের কথা বলতেন না

    মা থাকলে প্রতিশোধের কথা বলতেন না

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৩

    কোটি টাকা হাতিয়ে অবসর চান প্রধান সহকারী

    কোটি টাকা হাতিয়ে অবসর চান প্রধান সহকারী

    ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৩

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯

    advertiseadvertise