Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৬:৪২
শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করার ঘোষণা

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত বর্ধিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি বর্ধিত প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ে যেতে চাই। ধাপে ধাপে এটা করব আমরা।

অনুষ্ঠানে কোচিং ও নোট-গাইড বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি। তা ছাড়া প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনা হবে বলেও অবহিত করেন ববি হাজ্জাজ। তবে এই কারিকুলাম হুট করে বাস্তবায়িত হবে এমন নয়। বরং চিন্তাভাবনা করে এই কারিকুলাম প্রণয়ন করার লক্ষ্য সরকারের।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রীর মন্তব্য, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা শিখবে খেলতে খেলতে। গল্পের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে তারা। তবে এই কারিকুলাম আমরা তাড়াহুড়ো করে করব না। সবার সঙ্গে আলোচনা করে পরিকল্পিতভাবে এই কারিকুলাম করা হবে।

এদিন প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে ও বলেছেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাষ্য, আমাদের ৬৫ হাজার স্কুলে কোনো গার্ড নেই। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করলে দেখা যাবে যে হয়তো খুলে নিয়ে যাওয়া হয়েছে মাল্টিমিডিয়ার তার। তাই আমরা শিক্ষার মূল থেকে খুঁজে খুঁজে বের করে সমস্যা সমাধান করতে চাই।

বাংলা-ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর কাজ শুরু হচ্ছে বলেও জানান ববি হাজ্জাজ।

এই অনুষ্ঠানে মানব সক্ষমতা উন্নয়নের উদ্যোগ জোরদার করতে আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে ২১ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। ঢাকা ও প্রান্তিক এলাকার প্রায় ২৪ হাজার মানুষের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে এসব দাবি।

সংগঠনটি বলেছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে ২.৫ শতাংশ, অর্থাৎ মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারের প্রথম তিন অর্থবছরের মধ্যে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ এবং ধাপে ধাপে পাঁচ বছরের মধ্যে তা ৬ শতাংশে উন্নীত করার একটি সুস্পষ্ট রূপরেখা তৈরির আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

ববি হাজ্জাজশিক্ষা খাতপ্রাথমিক শিক্ষাঅবৈতনিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ