Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

কমিটির হাতে নিয়োগের সিদ্ধান্ত বাদ

বিসিএসের আদলে হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
শেয়ার করুন:
বিসিএসের আদলে হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সরাসরি নিয়োগের প্রস্তাবনা ছিল সেখান থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএর মাধ্যমেই প্রিলিমিনারি (বাচাই), লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে নিবন্ধন সনদধারীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। শুধু তাই নয়, এবার পরীক্ষা পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। স্কুল-কলেজে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে বিসিএসের আদলে তিন ধাপে পরীক্ষায় লিখিত পরীক্ষায় নম্বর বাড়ানো হবে। ফলে বিষয় ভিত্তিক ভালো মানের দক্ষ শিক্ষক পাওয়া যাবে-এমনটাই বলছেন সংশ্লিষ্টর।

আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর করার প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক আগামীর সময়কে বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরবর্তীতে আরও আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে।

সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আগামীর সময়কে এ সিদ্ধান্ত মুটামুটি চূড়ান্ত বলে জানান। তিনি বললেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্তসংখ্যক ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। এ কারণে বিসিএসের আদলে তিন ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীদের যাচাই করতে চায় সরকার। শুধু নিবন্ধন সনদ বা একটি পরীক্ষার ফলের ভিত্তিতে নয়, বরং একাধিক ধাপে প্রার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ জন্য বিদ্যমান নীতিমালা পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে কী আছে, প্রস্তাবে কী পরিবর্তন

এনটিআরসিএর প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষার হয়। সেই নম্বর বাড়িয়ে ৪০০ করার প্রস্তাবনা এসেছে। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখা হবে। এতে লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়বে। একই সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বরও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এলে লিখিত পরীক্ষার পরিধি ও বিষয়বস্তু নিয়েও নতুন করে পুনর্বণ্টন করতে হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রার্থীর নিজস্ব বিষয়ের জ্ঞান, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, সাধারণ জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা এবং শিক্ষকতা-সংশ্লিষ্ট দক্ষতা যাচাই করা হবে।

এর মধ্যে বিষয়ভিত্তিক জ্ঞান যেমন যে বিষয়ে শিক্ষকতা করতে চান, সেই বিষয়ের মৌলিক ও উচ্চতর জ্ঞান, পাঠ্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে ভাষাগত দক্ষতা, ব্যাকরণ, অনুবাদ, অনুধাবন ও লিখিত প্রকাশের সক্ষমতা, সাধারণ জ্ঞানে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, শিক্ষা ও সমসাময়িক বিষয়, আন্তর্জাতিক বিষয়াবলিতে বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা, গণিত ও মানসিক দক্ষতায় গাণিতিক সমস্যা সমাধান, যুক্তি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করা হবে।

শিক্ষামনোবিজ্ঞান, শিশুর বিকাশ, পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষাক্রম, ডিজিটাল শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার বিষয় যুক্ত করা হবে। তবে এসব বিষয় নিয়ে মন্ত্রণালয় বা এনটিআরসিএর আরও অংশীজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বললেন, একজন ভালো শিক্ষক হওয়ার জন্য শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই হয় না তার ভাষাগত দক্ষতা, সাধারণ জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝা এবং শ্রেণিকক্ষে পাঠদানের সক্ষমতাও প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়ার এসব দক্ষতা যাচাই করার উদ্যোগ নেওয়া হবে।

বিসিএসবেসরকারি শিক্ষক নিয়োগলিখিত পরীক্ষাপ্রিলিমিনারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস