বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সরাসরি নিয়োগের প্রস্তাবনা ছিল সেখান থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএর মাধ্যমেই প্রিলিমিনারি (বাচাই), লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে নিবন্ধন সনদধারীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। শুধু তাই নয়, এবার পরীক্ষা পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। স্কুল-কলেজে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে বিসিএসের আদলে তিন ধাপে পরীক্ষায় লিখিত পরীক্ষায় নম্বর বাড়ানো হবে। ফলে বিষয়...