Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাবির গোপন নথি পাচার মামলায় গ্রেপ্তার অফিস সহায়ক

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫
শেয়ার করুন:
ঢাবির গোপন নথি পাচার মামলায় গ্রেপ্তার অফিস সহায়ক

শেখ মো. জসিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপনীয় নথি সংগ্রহ ও পাচারের অভিযোগে করা মামলায় টিএসসির অফিস সহায়ক শেখ মো. জসিমকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তার বিরুদ্ধে ভুয়া বিল পাস এবং চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের জুনিয়র সিকিউরিটি অফিসার মুনির হোসেন। এর আগে ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জসিমের বিরুদ্ধে তথ্য পাচার এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়, জসিম গত দুই বছর ধরে টিএসসির পরিচালক ফারজানা বাসারের অফিসের গোপন ও স্পর্শকাতর নথি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমকর্মীর কাছে গোপনে পাঠাতেন। এ ছাড়া অননুমোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের বেতন স্লিপ সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন। উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন গোপন তথ্য এবং অভ্যন্তরীণ প্রশাসনিক নথিও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির জিজ্ঞাসাবাদে জসিম তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ডিজিটাল তথ্য, যোগাযোগের রেকর্ড, সাক্ষ্য ও দাপ্তরিক নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এসব কর্মকাণ্ডকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে গোপনীয়তা রক্ষার দায়িত্ব এবং সরকারি চাকরিবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

গোপন তথ্য পাচারের পাশাপাশি জসিমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও কর্মচারীদের হয়রানির অভিযোগও রয়েছে। গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ শাকিল এবং শ্রাবণ বাস কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাসহ টিএসসির অন্য শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ইসরাফিল রতনের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন।

ঢাবিগোপন নথিপাচারমামলাগ্রেপ্তারঅফিস সহায়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’