Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শেকৃবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, ছাত্রদল নেতার কক্ষ ভাঙচুর

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬
শেকৃবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, ছাত্রদল নেতার কক্ষ ভাঙচুর

ছবি: আগামীর সময়

ক্যাম্পাসের সিনিয়রকে ‘হেই ব্রো’ বলে ডাক দেওয়ায় তর্ক গড়ায় সংঘর্ষে, পড়ে ভাঙচুর হয় হলে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গতকাল মঙ্গলবার দুপুরে ঘটেছে এই ঘটনা।

সংঘর্ষে আহত হয়েছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের মো. রাতুল হাসান রুম্মান।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, গতকাল দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় হোসাইন শরীফকে ‘হেই ব্রো, লিফটটা ধরেন’ বলে ডাক দেন রাতুল হাসান রুম্মান। সিনিয়রকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় ক্ষেপে যান হোসাইন, বকাবকি করেন রুম্মানকে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে।

এর জেরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়েে ১৭ ব্যাচের ছাত্রদল নেতা জিবরাইল শরীফ হস্তক্ষেপ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ২১ ব্যাচের কয়েক শিক্ষার্থীর সঙ্গে জিবরাইলের পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে হলে ঢুকে জিবরাইলের কক্ষে চালানো হয় ভাঙচুর।

আরও পড়ুন

সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : অস্ত্র হাতে মহড়া দেওয়া ৩ জন গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০২৬


রুম্মান বলেছেন, দুপুরে ক্লাস শেষে দৌড়ে লিফটে উঠতে যান তিনি। ক্লান্ত থাকায় কিছু না ভেবেই হোসাইনকে ‘ব্রো’ ডেকে লিফট ধরতে বলেছিলেন। হোসাইন তার পরিচয় জানতে চেয়ে লিফটে উঠতে বাধা দেন। রাতে হলের ডাইনিংয়ের সামনে আবার বিষয়টি নিয়ে কথা হয়। একপর্যায়ে তাকে বকাঝকা ও মারধর করেন হোসাইন, অভিযোগ রুম্মানের। শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

অন্যদিকে হোসাইন শরীফের ভাষ্য, দুপুরের ঘটনার পর রাতে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করেন। তারা তার পরিচয় জানতে চান এবং আঘাত করেন। নিজেকে রক্ষা করতে গেলে তার হাত লেগে রাতুলের কপাল কেটে যায় বলে দাবি হোসাইনের।

তিনি বলেছেন, ‘হঠাৎ ছাত্রদল নেতা জিবরাইল শরীফ কমপক্ষে ১৫ জনকে নিয়ে এসে আমার কলার ধরে হলের বাইরে নিয়ে যান। তারা অকথ্য ভাষায় গালাগালি করেন। ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া ও মামলা করার হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা জিবরাইলের কথা, ‘আমি শেরেবাংলা হলের সামনে ছিলাম। হলের ভেতর হইচই শুনে সেখানে গিয়ে দেখি, আমার ছোট ভাইয়ের সঙ্গে তার সিনিয়রের কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে। পরে বিষয়টি সমাধানের জন্য ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফ ও তার ব্যাচের অন্য শিক্ষার্থীদের নিয়ে হলের গেস্টরুমে বসতে চাই। সেখানে ২১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে তর্কে ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেছেন, ‘যতটুকু বুঝেছি, এটি ব্যাচভিত্তিক ঝামেলা। আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে জানার চেষ্টা করছি। আগামীকাল সবাইকে নিয়ে বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংঘর্ষশেরেবাংলা হল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise