Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাবি শিক্ষার্থীদের জন্য মেঘনা গ্রুপের কোটি টাকা অনুদান

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭
ঢাবি শিক্ষার্থীদের জন্য মেঘনা গ্রুপের কোটি টাকা অনুদান

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন শিক্ষামন্ত্রী—ছবি : আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৯০ শিক্ষার্থীকে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এক কোটি টাকা অনুদান দেওয়ার পর গঠিত স্থায়ী তহবিলের আয় থেকে এ বৃত্তি দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘এমজিআই-এমএএ বৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমএএ) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘দেশের উন্নয়নে তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।’

শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বললেন, ‘শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা করলে এর সুফল সমাজ ও রাষ্ট্র পাবে।’

শিক্ষার্থীদের বৃত্তি দিতে এক কোটি টাকা অনুদান দেওয়ায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে দেশের অন্যান্য শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানকেও শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলছিলেন, ‘ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। শুধু একটি বিষয়ে পড়াশোনা করে সারাজীবন সেই ক্ষেত্রেই থাকতে হবে, এমন ধারণা থেকে বেরিয়ে এসে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে বহুমুখী করতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেছেন, ‘আর্থিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য অ্যালামনাই ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

উপাচার্য বলেন, ‘মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য এক কোটি টাকার স্থায়ী তহবিল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয়ভাবে একটি এন্ডাউমেন্ট ফান্ড গঠন জরুরি।

অনুষ্ঠানে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক এবং মেঘনা গ্রুপের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য দেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান।

অনুষ্ঠানে ২০১৯-২০ সেশনের একজন, ২০২০-২১ সেশনের দুজন, ২০২১-২২ সেশনের দুজন, ২০২২-২৩ সেশনের ১৬ জন, ২০২৩-২৪ সেশনের ১৪ জন, ২০২৪-২৫ সেশনের ১৮ জন এবং ২০২৫-২৬ সেশনের ৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

মেঘনা গ্রুপঅনুদানঢাকা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ