Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

বিলুপ্ত প্রতিষ্ঠানের নামে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, ছাত্রদলের বিক্ষোভ

জাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
বিলুপ্ত প্রতিষ্ঠানের নামে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, ছাত্রদলের বিক্ষোভ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) একটি আংশিক কমিটি ঘোষণা করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম বাদ দিয়ে পুরনো নাম ব্যবহার করা হয়েছে।

এ ঘটনার জেরে আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়৷ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

অনুমোদিত এই কমিটিতে তাইফুল ইসলাম পলাশকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ইনতিসার আহমেদ সানি, হিজরাত উল হাসান সান ও নাজমুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক পদে অভিমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত সৌরভকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, কমিটিতে থাকা ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব নেই। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা প্রস্তুতি, হুমকি ও বিরোধীতার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত গণতদন্ত কমিশনের সুপারিশে তারা বিভিন্ন মেয়াদে শাস্তি পায়।

এ ঘটনার জেরে তীব্র নিন্দা জানিয়ে আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এর আগে এ বিষয়ে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি যে কমিটি প্রকাশ করেছে, সেখানে যে নাম ব্যবহার করা হয়েছে— জামালপুরে বাস্তবে সেই নামের কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। সুতরাং, এই অবাস্তব ও ভিত্তিহীন কমিটির কোনো বৈধতা বা মূল্য নেই; এটি সম্পূর্ণ একটি ভুয়া৷’

এ বিষয়ে নতুন কমিটির ঘোষিত সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বনাম ছিল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। পরবর্তীতে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বর্তমান নাম করা হয় ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ছাত্রলীগছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী