প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
শিক্ষার্থী-শিক্ষক আর অভিভাবকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে এই ফল, জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
গতকাল বুধবার গণমাধ্যমকে তারা জানিয়েছেন, কারিগরি কিছু কাজ শেষ হলেই ফল প্রকাশ করা হবে। তবে তার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশের সময় নির্ধারণ করা হবে।
অধিদপ্তরের এক কর্মকর্তা বললেন, ‘কাজ প্রায় শেষ পর্যায়ে। আইটি ডিভিশন চূড়ান্ত অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।’
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দুইভাবে ফল জানতে পারবে। অনলাইনে ফল দেখার জন্য অফিসিয়াল ‘আইপিইএমআইএস’ পোর্টাল ব্যবহার করতে হবে। এ ছাড়া সরকারের পরিকল্পনা অনুযায়ী ফলাফল সরাসরি মোবাইল ফোনেও পাঠানো হতে পারে।




