Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

নুরুল হক নুর

দেশের প্রয়োজনে জুলাই নেতৃত্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৪০
দেশের প্রয়োজনে জুলাই নেতৃত্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ছবি: আগামীর সময়

জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ ও আপসহীন থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার ভাষ্য, গণতন্ত্র, মানুষের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে আন্দোলনের নেতৃত্বকে বিভক্ত না করে একসঙ্গে কাজ করতে হবে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন

ফেসবুক স্ট্যাটাসে বেহাল সড়কের তথ্য চাইলেন প্রতিমন্ত্রী নুরুল হক

১১ জুলাই ২০২৬


নুরুল হক নুর উল্লেখ করেন, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের দেশের প্রয়োজনে আপসহীন থাকতে হবে এবং বিভক্ত না হয়ে এক জায়গায় থাকতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেন, ওই সময় অনেক শিক্ষক, অধ্যক্ষসহ বিভিন্ন ব্যক্তিকে মবের মাধ্যমে অপমান করা হয়েছে এবং অনেককে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন আর কাউকে এভাবে ট্যাগ দেওয়ার সুযোগ নেই। কারও বিরুদ্ধে গণআন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে শাস্তির আওতায় আনা হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও সাহসী। বিশেষ করে সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদী চেতনার মাধ্যমে আন্দোলনকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি আরও জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন। বিশেষ আলোচক ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

জুলাই আন্দোলননুরুল হক নুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ