Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

ভেঙে পড়ল এক কৃষ্ণচূড়া, নুয়ে পড়ল হাজারো স্মৃতি

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৯:১১
ভেঙে পড়ল এক কৃষ্ণচূড়া, নুয়ে পড়ল হাজারো স্মৃতি

কিছু গাছ শুধু গাছ নয়, তারা একটি বিশ্ববিদ্যালয়ের নীরব ইতিহাস। শত শত ক্লাস, অপেক্ষা, প্রেম, আড্ডা, আন্দোলন আর অসংখ্য ছবির পটভূমি হয়ে তারা প্রজন্মের পর প্রজন্মকে আগলে রাখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল কৃষ্ণচূড়া ছিল ঠিক তেমনই এক জীবন্ত স্মৃতিস্তম্ভ।

গতকাল রবিবার গভীর রাতে হঠাৎ দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে গাছটি। ভোরের আলো ফুটতেই শিক্ষার্থীরা দেখেন, যে গাছের ছায়ায় তারা অসংখ্য দুপুর কাটিয়েছেন, সে আজ নিথর হয়ে মাটিতে শুয়ে আছে। মুহূর্তেই সামাজিকমাধ্যম ভরে ওঠে শোক, বিস্ময় আর স্মৃতিচারণে।

চৈত্রের প্রখর রোদে ক্লান্ত পথিককে শীতল ছায়া দিত এই কৃষ্ণচূড়া। আবার জ্যৈষ্ঠ এলে সবুজ পাতার ভিড়ে লাল ফুলের উচ্ছ্বাসে যেন পুরো ক্যাম্পাস রাঙিয়ে তুলত। অনেকের কাছে এটি ছিল দেখা করার ঠিকানা, কারও কাছে নির্জন বসে থাকার আশ্রয়, আবার কারও কাছে বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে প্রিয় দৃশ্য।

সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব লিখেছেন, ‘প্রায় সাইত্রিশ বছরের স্মৃতি। আজ ভেঙে পড়ল। খুব মিস করব।’


আরও পড়ুন

রেললাইনের পাশে থাকা টেম্পোর ধাক্কায় ভাঙল পর্যটক এক্সপ্রেসের দরজা

২৪ আগস্ট ২০২৬



গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুল হাসান লিখেছেন, ‘তুমি শতবর্ষী হও বা চিরযৌবনা। এক দিন ঠিকই মাটিতে নুয়ে পড়তে হবে।’

রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা বললেন, ‘প্রচারের সময় এই গাছই আমাকে ছায়া দিত। আজ মনে হচ্ছে গোটা ক্যাম্পাসই যেন শোকে মলিন।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমান জানালেন, গাছটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকেই রোপণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। দীর্ঘ বয়সের কারণে এর মূল দুর্বল হয়ে পড়ে। ওপরের বিস্তৃত শাখা-প্রশাখার অতিরিক্ত ভার আর কাণ্ডের ভেতরে পোকামাকড়ের ক্ষয়ের ফলে শেষ পর্যন্ত সেটি ভেঙে যায়।
তিনি বললেন, অনুকূল পরিবেশ ও সঠিক পরিচর্যা পেলে একটি কৃষ্ণচূড়া ১০০-২০০ বছর পর্যন্তও বেঁচে থাকতে পারে।

আজ গাছটি নেই। কিন্তু তার ছায়ায় লেখা গল্পগুলো রয়ে গেছে। রয়ে গেছে পুরনো অ্যালবামের ছবিতে, বন্ধুদের আড্ডায়, প্রেমের স্মৃতিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে। কিছু অনুপস্থিতি কখনো শূন্য হয় না, তারা স্মৃতি হয়ে আরও গভীরভাবে বেঁচে থাকে।

    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    advertiseadvertise