Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওল্ড স্টুডেন্টস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২২:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওল্ড স্টুডেন্টস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওল্ড স্টুডেন্টস ক্লাবের নতুন অফিস উদ্বোধন করছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউ ওল্ড স্টুডেন্টস ক্লাব লিমিটেড’-এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হা-মীম গ্রুপের কর্ণধার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ।

উদ্বোধন শেষে তাকে ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য এমন একটি ক্লাব প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি এ. কে. আজাদ বলেন, ‘ক্লাবটি প্রতিষ্ঠায় যারা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব সাবেক শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে ক্লাবের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন এ. কে. আজাদ।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ক্লাবের যেকোনো বড় অনুষ্ঠান বা আয়োজনের প্রয়োজনে হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ের একটি ফ্লোর ও ক্যান্টিন ব্যবহার করা যাবে।

সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান সংগঠনটিকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কোনোভাবেই যেন এটি রাজনীতিকীকরণ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে ক্লাবের সার্বিক আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনা স্বচ্ছতার সাথে পরিচালনার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল হক মুকুল অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তিনি ক্লাব গঠনের পটভূমি ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে ক্লাবের অগ্রযাত্রায় সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজা রহমান চৌধুরী। এ সময় প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মো. রেজাউল করিম, শেখ সালাউদ্দিন আহমেদ, ড. তাপস চন্দ্র পালসহ ক্লাবের অন্যান্য সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ওল্ড স্টুডেন্টস ক্লাবএ. কে. আজাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা