Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইবির পুকুরে ডুবতে থাকা শিক্ষার্থীকে উদ্ধার করলেন এক তরুণ

ইবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০০:৫২
শেয়ার করুন:
ইবির পুকুরে ডুবতে থাকা শিক্ষার্থীকে উদ্ধার করলেন এক তরুণ

ইবির পুকুরে ডুবে যাওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে কয়েকজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুরে ডুবে যাওয়া এক শিক্ষার্থীকে দ্রুত পানিতে নেমে উদ্ধার করেছেন কয়েকজন। পরে তাকে পুকুরের পাড়ে তুলে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় উদ্ধারের পুরো দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, পুকুরে সাঁতার কাটছিলেন কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে পানিতে ডুবে যেতে থাকেন তাদের একজন। এ সময় ডুবে যাওয়া শিক্ষার্থীকে বাঁচাতে পানিতে ঝাপিয়ে পড়েন সাদা শার্ট পরা এক তরুণ। পরে তার দেখাদেখি এগিয়ে যান আরও কয়েকজন। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া সেই শিক্ষার্থীকে তুলে আনা হয় পুকুর পাড়ে। 

তবে ডুবে যাওয়া সেই শিক্ষার্থী বা সাদা শার্ট পরা সেই তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সমকামিতার অভিযোগ : ঢাবির মুজিব হলের দুই শিক্ষার্থী বহিষ্কার

১২ আগস্ট ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রকাশ করা ভিডিওটির মন্তব্যে সাদা শার্ট পরা ওই তরুণের সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে। সাইফ উল ইসলাম নামের একজন লিখেছেন, ‘সাদা শার্ট পরা ভাইকে মন থেকে দোয়া রইলো! বাকিরা ভিডিও করতে ব্যস্ত বাট ছেলেটা যেভাবে রেস্কিউ করছে! দারুণ!’

সাদা শার্ট পরা শিক্ষার্থীকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করেন মুজাহিদ নামের আরেকজন। মিলন কুমার হালদার মন্তব্য করেন, ‘সাদা শার্ট পরিহিত ছেলেটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ যুগে এমন নমুনা বড়ই দুর্লভ!’

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই একই পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ওই পুকুরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ইবিডুবে যাওয়া শিক্ষার্থী উদ্ধারভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার