Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ডুজার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক-বর্তমানদের মিলনমেলা

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫
ডুজার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক-বর্তমানদের মিলনমেলা

ঢাবির টিএসসি ক্যাফেটেরিয়ায় ডুজার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দেশে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকের সংখ্যা বাড়লেও সাংবাদিকতা কতটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, কর্মপরিবেশ ও বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রশ্ন করার পাশাপাশি সাংবাদিকদের নিজেদের কর্মক্ষেত্রের ক্ষমতার কাঠামো নিয়েও প্রশ্ন তুলতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক ও সম্পাদকও সাংবাদিকদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতাধর ব্যক্তি। সাংবাদিকেরা তাদের শ্রমের যথাযথ মূল্য ও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন কি না, সেটিও আলোচনায় থাকা প্রয়োজন।

সালেহ শিবলী আরও বলেন, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান চালুর আগে সাংবাদিক ও কর্মীদের নিয়মিত বেতন দেওয়ার সক্ষমতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা দরকার। হঠাৎ কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সেখানে কর্মরত সাংবাদিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

সমিতির সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করে।

আরও পড়ুন

তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহজ কাজ নয়। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করে আসছেন। তাদের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও অসংগতিও উঠে আসে।

প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম উল্লেখ করেন, সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন অনেক সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাস্তব পরিস্থিতি বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধ তৈরিতে ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে থাকার ওপরও তারা গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ডুজার বর্তমান ও সাবেক সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ডুজা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও ক্যাম্পাসের নানা ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরছে।

ঢাবিডুজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত