Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভর্তি

ভর্তি ও টিউশন ফিতে বিশাল ছাড় নিয়ে ইউসিটিসিতে শুরু হলো ভর্তি মেলা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২০:৩৩
ভর্তি ও টিউশন ফিতে বিশাল ছাড় নিয়ে ইউসিটিসিতে শুরু হলো ভর্তি মেলা

সংগৃহীত ছবি

ভর্তি ফিতে ৫০ শতাংশ এবং টিউশন ফিতে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ নিয়ে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাংয়ে (ইউসিটিসি) শুরু হয়েছে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি মেলা। বুধবার (৭ অক্টোবর) নগরীর বহদ্দারহাটে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য ছাড় ও উপহারকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। মেলা চলাকালীন স্পট অ্যাডমিশন (তাৎক্ষণিক ভর্তি) নিলে শিক্ষার্থীরা পাবেন একটি স্মার্ট ব্যাগ। এর পাশাপাশি ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া মেলায় আগতদের জন্য থাকছে র‍্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা ল্যাপটপ ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছেন। ইউসিটিসির স্প্রিং সেমিস্টারে যেসব বিষয়ে ভর্তি নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে—বিবিএ ও এমবিএ, ইংরেজি, ইসলামিক স্টাডিজ (স্নাতক ও স্নাতকোত্তর), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)।

এছাড়া মেলায় এসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার সুবিধা, ক্যাম্পাস লাইফস্টাইল, বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কেও সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ ও ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আবদুল কাদের তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে