ভর্তি ফিতে ৫০ শতাংশ এবং টিউশন ফিতে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ নিয়ে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাংয়ে (ইউসিটিসি) শুরু হয়েছে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি মেলা। বুধবার (৭ অক্টোবর) নগরীর বহদ্দারহাটে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চে...