Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

ফাইল ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল)। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে একযোগে।

এবারের পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন নিশ্চিত করেছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে গত ১১ এপ্রিল। শিক্ষার্থীরা আজ শুক্রবার পর্যন্ত সুযোগ পাচ্ছেন এই প্রবেশপত্র ডাউনলোডের।

এছাড়া পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম ও রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে এসএমএসের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে তাকে প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাপ্ত এসএমএসসহ উপস্থিত হতে হবে নির্ধারিত কেন্দ্রে। ওই সকল পরীক্ষার্থী এসএমএসে প্রাপ্ত রোল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করতে পারবেন এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবেন।

তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে আবেদন ফরমের ছবির মিল না থাকলে দেওয়া হবে না পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। এছাড়া যেসব আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেনি, তাদের কোনো প্রবেশপত্র ইস্যু করা হয়নি এবং তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। এক ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর। বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা প্রতিটি বিভাগের জন্যই নম্বর বণ্টন একই রাখা হয়েছে। যেমন: বাংলা ২০ নম্বর, ইংরেজি ২০ নম্বর, সাধারণ জ্ঞান ২০ নম্বর, বিভাগীয় বিষয়ভিত্তিক প্রশ্ন ৪০ নম্বর, পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩৫।

চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করা হবে মোট ২০০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ৪০ নম্বর (চতুর্থ বিষয়সহ জিপিএর ৪০ শতাংশ) এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ৬০ নম্বর (চতুর্থ বিষয়সহ জিপিএর ৬০ শতাংশ) যোগ করে প্রস্তুত করা হবে চূড়ান্ত ফলাফল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষাউচ্চশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার