Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভর্তি

শুক্রবার শুরু হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৬:৪৩
শুক্রবার শুরু হচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে। ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এই ভর্তি যুদ্ধে এ বছর ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার। এর বিপরীতে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ বছরও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) আবেদনের সুযোগ রাখা হয়েছিল।

পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রক্টোরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। জরুরি প্রয়োজনে মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ১০ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। ২০২১ থেকে ২০২৩ সালের এসএসসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ভর্তি পরীক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise