Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বাতিল হচ্ছে

জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১২
জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প

গ্রাফিকস: আগামীর সময়

কাজ শেষ না করেই বাতিল করা হচ্ছে রাজধানীর গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ৯৫০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২৪৭ কোটি ৩৭ লাখ, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ ৬২৮ কোটি ৯৬ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) নিজস্ব তহবিল থেকে ৭৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করার কথা। তবে এরই মধ্যে প্রকল্পের আওতায় খরচ হয়ে গেছে ৭৭ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। দরপত্র প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে না বর্তমান সরকার। ফলে এটি বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল বুধবার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ আগামীর সময়কে বলেছেন, বাতিল কোনো সমাধান নয়। তবে মনে হচ্ছে, যে ধরনের স্টাডি করা হয়েছিল, তা ভুল ও অবাস্তব ছিল। তখন যারা ডিপিপি তৈরি করেছিল, তাদের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জবাবদিহির আওতায় আনতে হবে। এত টাকা ও সময় অপচয় হওয়ায় তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগ

১৮ আগস্ট ২০২৬


সূত্র জানায়, প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল ডেসকোর। কিন্তু এর মধ্যে কাজ না হওয়ায় ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ ধরা হয়। এরই মধ্যে দেখা দেয় জটিলতা। ফলে ২০২৬ সালের জুন পর্যন্ত ধরে প্রকল্পটির অসমাপ্ত কাজ ওই অবস্থায় রেখেই সমাপ্ত করা হচ্ছে।

প্রকল্পের অনুমোদিত কাজ অসমাপ্ত রেখে প্রকল্প সমাপ্ত করার কারণ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জাইকার ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ঋণচুক্তি শর্ত অনুযায়ী জাইকার অর্থায়নে ভূগর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পে ইঞ্জিনিয়ারিং সার্ভিস কনসালট্যান্ট এবং ডেসকোর নিজস্ব অর্থায়নে সুপারস্ট্রাকচারের ডিজাইন কো-অর্ডিনেশনের জন্য স্থানীয় আর্কিটেকচারাল ফার্ম (লোকাল কনসালট্যান্ট) নিয়োগের সিদ্ধান্ত হয়। এরপর যৌথভাবে ৩৫-তলার সুপারস্ট্রাকচার নির্মাণের ডিজাইন, ড্রয়িং, টেন্ডার ডকুমেন্টসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে। দরপত্র আহ্বান করা হলে দুজন দরদাতা তাদের দরপত্র জমা দেন। কারিগরি মূল্যায়নের মাধ্যমে একটি দরপত্রের কারিগরি প্রস্তাব মূল্যায়িত হয়। আর্থিক মূল্যায়নের সময় দেখা যায়, সর্বনিম্ন মূল্যায়িত দর প্রায় ৮৮০ কোটি টাকা, যা প্রাক্কলিত দরের চেয়ে ৭১ শতাংশ বেশি। এরপর দরদাতার সঙ্গে আলোচনার পর সামান্য দর কমাতে রাজি হয়। এ পর্যায়ে ফের দরপত্র আহ্বান করার সুপারিশ দেয় কারিগরি মূল্যায়ন কমিটি। সেটি পাঠানো হয় জাইকার কাছে। কভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির বাজারমূল্য বিবেচনায় আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার পরামর্শ দেয় জাইকা। এ সময় ডেসকো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন মূল্যায়িত দরদাতার দরের ন্যায্যতা পর্যালোচনা করার জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হলে তারা জানায়, বাজারমূল্যের চেয়ে অনেক বেশি হওয়ায় দরদাতার সঙ্গে চুক্তি করা যাবে না। এরপর অনেক যাচাই-বাছাই করে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর গুলশানজাইকাডেসকোজাইকার ঋণ
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    advertiseadvertise