Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বাতিল হচ্ছে

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগ

  • নেপথ্যে সিন্ডিকেট
  • স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে গঠিত হয়েছে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি
আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১১
চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে খোলা পণ্য (বাল্ক) খালাসের দরপ্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (একনেক)। গত ২২ জুলাই নেওয়া এ সিদ্ধান্তে বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে। বার্থ অপারেটররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও সফল হননি। দরপ্রস্তাব বাতিলের পাশাপাশি নতুন দরপত্রের শর্ত নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার, যা দেশের বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে নজিরবিহীন।

দরপ্রস্তাব বাতিলে সরকারি আদেশে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশে দুটি বিষয়ের কথা বলা হয়েছে— বর্তমান দরপত্রে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা এবং নতুন দরপত্র আহ্বানে গঠিত কমিটির সুপারিশ বিবেচনায় নেওয়া। তবে বার্থ অপারেটরদের মতে, এই বাতিলের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে। ছয় অপারেটরের মধ্যে দুজনকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ তোলা হয়েছে। তারা হলেন রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্সের মালিক শাহ আলম বাবুল এবং ইউনাইটেড ট্রেডিংয়ের এম এ বকর। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তখন অবজ্ঞা করেছিলেন বিএনপির প্রভাবশালী এক নেতাকে (বর্তমান মন্ত্রী)।

আরও পড়ুন

জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প

১৮ আগস্ট ২০২৬


শাহ আলম বাবুল আগামীর সময়কে জানিয়েছেন, ‘আমি আওয়ামী লীগ, বিএনপি কখনো কোনো রাজনীতির সঙ্গেই জড়িত ছিলাম না। শুধু ব্যবসা করি। ফলে কারও সঙ্গে ঘনিষ্ঠ হয়ে লাভবান হওয়ার সুযোগ নেই।’

এম এ বকরও একইভাবে অস্বীকার করেছেন। তার ভাষ্য, ‘কতজন কত কথাই তো বলছে। ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। অথচ খসরু ভাইয়ের (অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী) ইলেকশন ক্যাম্পেইনে আমি সরাসরি অংশ নিয়েছি। ১৯৯১ সাল থেকেই খসরু ভাইয়ের সঙ্গে কাজ করছি। কে, কেন, কীভাবে— এসব আনলো জানি না। আমি রাজনৈতিক নেতা নই। আওয়ামী লীগ করার তো প্রশ্নই আসে না।’

বন্দরে কর্মরত বিএনপিপন্থী ব্যবসায়ীদের অভিযোগ, ২০০৮ সাল থেকে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১২টি জেটিতে ১২টি প্রতিষ্ঠান একচেটিয়াভাবে কাজ করছে। দরপত্রে কঠিন শর্ত জুড়ে দেওয়ায় নতুন কেউ কাজ পাওয়ার সুযোগ পেত না। এবারও ছয়টি জেটির জন্য অপারেটর নিয়োগে আগের শর্তেই দরপত্র ডাকা হয়। কার্গো বার্থের দরপত্রে কনটেইনার বার্থের ছয় প্রতিষ্ঠান অংশ নেয়। পরে যাচাই-বাছাই ছাড়া ওই ছয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত করে বন্দর বোর্ড, যা নৌপরিবহন মন্ত্রণালয় হয়ে পাঠানো হয় একনেকে।

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা বলছেন, প্রত্যেক অপারেটরের দেওয়া দর দেখলেই বোঝা যায় এটি লোকদেখানো প্রতিযোগিতা ছিল। সবার দরই ছিল প্রায় ৪৪ কোটি টাকার কাছাকাছি। রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্স ৪৪ কোটি ২ লাখ, এ ডব্লিউ খান অ্যান্ড কোম্পানি ৪৩ কোটি ৯৯ লাখ, ইউনাইটেড ট্রেডিং কোম্পানি ৪৪ কোটি ১ লাখ, কসমস এন্টারপ্রাইজ ৪৪ কোটি, ফোর জুয়েল স্টিভিডোরিং সিন্ডিকেট ৪৪ কোটি এবং পঞ্চরাগ উদয়ন সংস্থা ৪৪ কোটি ২ লাখ টাকার প্রস্তাব দেয়। মূলত যোগসাজশের মাধ্যমেই কাজটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। শেষ মুহূর্তে সেটি আটকে গেল।

ব্যবসায়ীদের দাবি, সরকার প্রতিযোগিতামূলক দর নিশ্চিত করতে চাইলে শিপ হ্যান্ডলিং অপারেটরদেরও এই দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানালেন, ‘আমরা আশা করব নতুন দরপত্রে এই সেক্টরে কাজ করা অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেবে। এতে ব্যবসার খরচ কমবে। কাজের মান বাড়বে।’

চট্টগ্রাম বন্দরঅপারেটর নিয়োগসিন্ডিকেটপিপিআর
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    advertiseadvertise