চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে খোলা
পণ্য (বাল্ক) খালাসের দরপ্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
(একনেক)। গত ২২ জুলাই নেওয়া এ সিদ্ধান্তে বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে আলোচনা শুরু
হয়েছে। বার্থ অপারেটররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও সফল হননি। দরপ্রস্তাব
বাতিলের পাশাপাশি নতুন দরপত্রের শর্ত নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে
সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার, যা দেশের বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে নজিরবিহীন।
দরপ্রস্তাব বাতিলে সরকারি আদেশে স্পষ্ট
কোনো কার...