Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কুয়েতে স্বর্ণের দামে বড় পতন

  • স্বস্তি ফিরেছে প্রবাসী ক্রেতাদের মধ্যে
লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬
শেয়ার করুন:
কুয়েতে স্বর্ণের দামে বড় পতন

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় কুয়েতের স্থানীয় বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বগতি থামিয়ে বর্তমানে মূল্যবান এ ধাতুটির দর গত এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কুয়েত স্বর্ণ বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় সব ক্যারেটের স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, কুয়েতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রায় ৩৬ দশমিক ০১ কুয়েতি দিনারে, যা বাংলা টাকায় প্রায় ১৪ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ১৩ হাজার ২২৬, ২১ ক্যারেট ১২ হাজার ৫৮৭ এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১০ হাজার ৭৮৯ টাকায় নেমে এসেছে। মাসের শুরুতে যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৫ হাজার ১৭৯ টাকার ওপরে ছিল, সেখানে বর্তমানে তা প্রায় ১০ শতাংশ কমেছে।

স্বর্ণের দাম কমায় কুয়েত সিটির স্বর্ণ মার্কেট ও ফাহাহিল, ফারওয়ানিয়াসহ বিভিন্ন জুয়েলারি দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রবাসী ক্রেতা জাকির হোসেন বলেছেন, সামনে ছুটিতে দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাই দাম কমার খবর শুনে পরিবারের জন্য কিছু গয়না কিনতে বাজারে এসেছি।

আরেক প্রবাসী ক্রেতা রফিকুল ইসলাম জানালেন, গত মাসে দাম অনেক বেশি থাকায় স্বর্ণ কেনা সম্ভব হয়নি, এখন দাম নাগালের মধ্যে আসায় সঞ্চয়ের জন্য কিছু স্বর্ণ কিনছেন।

সামনে নিজের বিয়ে থাকায় স্বর্ণের বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন প্রবাসী যুবক মাহবুব আলম। তার ভাষ্য, বিয়ের কেনাকাটায় স্বর্ণের দাম নিয়ে বেশ চিন্তিত ছিলাম, তবে এখন দাম কমায় বাজেটের মধ্যেই প্রয়োজনীয় গয়না কিনতে পারছি, যা আমার জন্য বড় স্বস্তির।

গয়না কিনতে আসা আরেক নারীপ্রবাসী ক্রেতা তানজিলা আক্তার বললেন, প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বর্ণ কেনা আমাদের জন্য নিরাপদ সঞ্চয়, দাম কমায় আমাদের মতো সাধারণ প্রবাসীদের জন্য অনেক সুবিধা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সাধ্যের মধ্যে দাম থাকায় অনেকেই এখন প্রয়োজনীয় গয়না সংগ্রহ করে নিচ্ছেন।

বাজার পরিস্থিতি নিয়ে কুয়েত সিটির স্বর্ণ ব্যবসায়ী আল-হামরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোস্তফা কামাল বললেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় কুয়েতেও স্বর্ণের দর কমেছে এবং ক্রেতাদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেড়েছে।

আরেক ব্যবসায়ী মদিনা গোল্ড সেন্টারের পরিচালক খালিদ আল-সাবাহ জানালেন, দাম স্থিতিশীল থাকলে আগামী দিনগুলোয় স্বর্ণের বেচাকেনা আরও জমজমাট হয়ে উঠবে বলে তারা আশা করছেন।

একদিকে হঠাৎ স্বর্ণের দাম এরকম কমতে থাকায় ক্রেতারা যেমন স্বাচ্ছন্দ্যে পছন্দমতো কিনতে পারছেন, সেই সঙ্গে বিক্রেতারাও বেশি বেশি স্বর্ণ বিক্রি করতে পেরে বেশ উচ্ছ্বসিত।

কুয়েতস্বর্ণের দামপতনশক্তিশালীঊর্ধ্বগতিস্বর্ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম