Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সস্তা ব্র্যান্ডে পিষ্ট পোশাক খাত

আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:২৯
সস্তা ব্র্যান্ডে পিষ্ট পোশাক খাত

গ্রাফিকস: আগামীর সময়

বড় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। আন্তর্জাতিক বাজারে কম দামে পোশাক সরবরাহের প্রতিযোগিতা, দুর্বল দর-কষাকষির সক্ষমতা, পণ্য বৈচিত্র্যের অভাব এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়াকে মূল কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। বিদেশি কিছু স্বল্পমূল্যের ব্র্যান্ডের জন্য লোকসানে উৎপাদন করতে গিয়ে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, এমনকি কেউ কেউ দেশও ছেড়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশে বন্ধ হয়েছে প্রায় ৪০০টি পোশাক কারখানা। শিল্প পুলিশের হিসাব বলছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরে ১৭০টি বস্ত্র ও পোশাক কারখানা বন্ধ হয়েছে। শুধু চট্টগ্রামেই গত দেড় বছরে বন্ধ হয়েছে ১৮৬টি কারখানা।

খাতসংশ্লিষ্টদের মতে, বর্তমানে পোশাক খাতে খেলাপি ঋণের হার প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে। এর ফলে একদিকে ব্যাংক খাতের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে দেশের প্রধান রপ্তানি খাত দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়ছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, দেশে প্রায় ২০০টি কারখানা মূলত স্বল্পমূল্যের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য উৎপাদন করছে। কভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইউরোপ-আমেরিকায় দুর্বল ভোক্তা চাহিদার কারণে বৈশ্বিক বাজারে পোশাকের অর্ডার কমেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক বিদেশি ক্রেতা আগের তুলনায় আরও কম দামে পোশাক কিনছে। ফলে বাংলাদেশের পোশাকের গড় রপ্তানি মূল্য ৪ থেকে ৫ শতাংশ কমে গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে কয়েক হাজার আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড পোশাক সংগ্রহ করলেও শীর্ষ ১০টি প্রতিষ্ঠানই মোট রপ্তানির প্রায় ২৯ শতাংশ কিনে থাকে। এদের মধ্যে পোল্যান্ডভিত্তিক খুচরা বিক্রেতা পেপকো সবচেয়ে কম দামে বাংলাদেশ থেকে পোশাক কিনছে। প্রতিষ্ঠানটির কেনা পোশাকের গড় মূল্য দেড় থেকে পৌনে ২ ডলারের মধ্যে, যা শীর্ষ ক্রেতাদের মধ্যে সর্বনিম্ন।

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, কম দামে অর্ডার নেওয়ার জন্য উদ্যোক্তারাও অনেকাংশে দায়ী। অর্ডারের অভাবে অনেক কারখানা উৎপাদন সচল রাখতে লোকসান জেনেও কম দামে কাজ নিচ্ছে। দীর্ঘদিন ধরে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে ন্যূনতম ফ্লোর প্রাইসের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে ছোট ও মাঝারি কারখানা। উদ্যোক্তাদের আরও পেশাদার হতে হবে এবং মূল্য নয়, দক্ষতা ও মানের ভিত্তিতে প্রতিযোগিতা করতে হবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমাতে সরকারকে নীতিগত সহায়তা দিতে হবে। তা না হলে সংকট আরও গভীর হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, তৈরি পোশাক খাতে বর্তমানে খেলাপি ঋণের হার প্রায় ৩০ শতাংশ। কম দামে অর্ডার নেওয়ায় অনেক কারখানা উৎপাদন খরচই তুলতে পারছে না। ফলে সময়মতো ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

তিনি জানিয়েছেন, উদ্যোক্তাদের মধ্যে ঐক্যের অভাব, নতুন বাজারে প্রবেশে ধীরগতি, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য উৎপাদনে পিছিয়ে থাকা এবং নিজস্ব ডিজাইন উন্নয়নে সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ এখনো মূলত স্বল্পমূল্যের বেসিক পোশাকের ওপর নির্ভরশীল। এই বাজারে বিক্রেতা বেশি, কিন্তু ক্রেতা তুলনামূলক কম। ফলে দাম আরও কমে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের প্রায় ৩০ দশমিক ১১ শতাংশ খেলাপি হয়ে গেছে। মোট খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা বাংলাদেশের পোশাকশিল্পকে দুর্বল করে দিচ্ছে। অনেক উদ্যোক্তা কম দামে অর্ডার বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। একপর্যায়ে কারখানা বন্ধ করে কেউ কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এতে ব্যাংক খাতে খেলাপি ঋণও দ্রুত বাড়ছে।

খাতসংশ্লিষ্টদের মতে, শুধু কম দামের অর্ডারের ওপর নির্ভর করে এ সংকট কাটানো সম্ভব নয়। উচ্চমূল্যের পোশাক উৎপাদন, নতুন বাজার অনুসন্ধান, নিজস্ব ডিজাইন সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং উদ্যোক্তাদের মধ্যে মূল্য শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ন্যূনতম ফ্লোর প্রাইস কার্যকর, উৎপাদন ব্যয় কমাতে সরকারি সহায়তা এবং ঋণ পুনর্গঠনে বাস্তবসম্মত নীতি গ্রহণ না করলে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত আরও বড় আর্থিক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা।

সস্তা ব্র্যান্ডপোশাক খাতপোশাক শিল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise