Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

চামড়া খাত

রপ্তানি আয়ে আশা, দেশে হতাশা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:১১
রপ্তানি আয়ে আশা, দেশে হতাশা

গ্রাফিকস: আগামীর সময়

চামড়া খাতের রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও, অভ্যন্তরীণ বাজারে দীর্ঘদিনের সংকট ও অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। বিশ্ববাজারে বাংলাদেশি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারের ঘরে থাকলেও দেশীয় পর্যায়ে এ খাতটি এখনো বহুমুখী সমস্যার আবর্তে আটকে আছে।

খাতসংশ্লিষ্টরা বলেছেন, স্থানীয় বাজারে হতাশার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যের অভাব, মূলধন সংকট ও লোকসান, সিইটিপি ও সনদ সংকট এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ১০ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৯৮ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে তা হয়েছিল ৯৩ কোটি ২৫ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রপ্তানি আয় ১০ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ দশমিক ১৪ বিলিয়ন বা ১১৪ কোটি ডলারে দাঁড়ায়। আগের অর্থবছরে (২০২৩-২৪) চামড়া খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছিল ১ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ১০৩ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে আয় কিছুটা কমে ১ দশমিক ১৭ বিলিয়ন বা ১১৭ কোটি ডলারে নেমে আসে, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ১ দশমিক ২৪ বিলিয়ন ১২৪ কোটি ডলার।

খাতসংশ্লিষ্টদের মতে, বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় প্রতি অর্থবছরে ১ বিলিয়ন ডলারের ওপরে থাকলেও আধুনিক প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে স্থানীয় ও বৈশ্বিক বাজারের মেলবন্ধন তৈরি করা যাচ্ছে না। পরিবেশগত মান নিশ্চিত করা এবং চামড়া খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এ খাতের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

জানা গেছে, প্রান্তিক পর্যায়ের সংগ্রাহক ও মৌসুমি ব্যবসায়ীরা প্রায়ই সরকার নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া বিক্রি করতে পারেন না। চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধি, পরিবহন খরচ ও দীর্ঘ প্রক্রিয়াকরণ ব্যয় মিলিয়ে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের বড় অঙ্কের লোকসান গুনতে হয়। চামড়া সংগ্রহ ও বিপণন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের আধিপত্যের কারণে প্রান্তিক খামারি ও বিক্রেতারা সরাসরি লাভবান হতে পারেন না।

চামড়া খাত বছরের পর বছর ধরে নানা অব্যবস্থাপনা, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থতায় এক গভীর সংকটে পড়েছে। মাঠপর্যায়ের মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা ন্যায্যমূল্য না পেয়ে পুঁজি হারিয়ে চরম হতাশা প্রকাশ করছেন।

ট্যানারি মালিকরা জানিয়েছেন, সিইটিপির সংস্কার ও পূর্ণসক্ষমতায় পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এলডব্লিউজি সনদ পাওয়ার উদ্যোগ নিতে হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ও সহজ অর্থায়ন করতে হবে।

চামড়া খাতরপ্তানিইপিবি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    শুরুর ভুলে থমকে কাজ

    শুরুর ভুলে থমকে কাজ

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৩

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    সংস্কার না হলে প্রবৃদ্ধি  নামবে ৩ শতাংশে

    সংস্কার না হলে প্রবৃদ্ধি নামবে ৩ শতাংশে

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৪

    আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমাতে এক্সিট পলিসি

    আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমাতে এক্সিট পলিসি

    ১৭ জুলাই ২০২৬, ০১:১২

    এফটিজেডে আমদানিতে নতুন ফ্রেমওয়ার্ক

    এফটিজেডে আমদানিতে নতুন ফ্রেমওয়ার্ক

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৭

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

    পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

    ১৭ জুলাই ২০২৬, ০১:১১

    প্রশাসনিক দাদাগিরি

    প্রশাসনিক দাদাগিরি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    ফাতেমা হত্যারহস্য উদ্ঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদ্ঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    advertiseadvertise